এক্সপ্লোর

Suvendu On Mamata : 'মমতা জানেন, তাঁর ভোটটা ২ কোটির নিচে নেমে যাবে..' ! তৃণমূলের 'ভাষা আন্দোলন'র দিনেই তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর

Suvendu On Mamata On Language Movement: তৃণমূলের 'ভাষা আন্দোলন'র দিনেই মমতাকে নিশানা শুভেন্দুর, কী জানার কথা বললেন বিরোধী দলনেতা ?

হাওড়া : বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারের মতো কি এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে? এই নিয়ে যখন জোর জল্পনা,তখন পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন চালু প্রসঙ্গে গতকাল থেকেই সরব বিরোধী দলনেতা। অপরদিকে ওড়িশা-সহ একাধিক রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থার অভিযোগে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই ভাষা আন্দোলন শুরু করবেন মমতা। ঠিক এমনই এক সময়, আজ হাওড়ার বাউড়িয়ায় মিছিল থেকে এদিন মমতাকে সরাসরি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, 'কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে' ; ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের

হিন্দুদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে এদিন শুভেন্দু মিছিল করেন। সেখান থেকে বিরোধী দলনেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এই জলটা বেরিয়ে গেলে, দুধটা রয়ে যাবে। এবং তাঁর ভোটটা ২ কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলি করছে। এরসঙ্গে ভাষার কোনও সম্পর্ক নেই। আর বাংলাদেশি মুসলমানরাও বাংলাতে কথা বলে। রোহিঙ্গাদের কথার একটু টান আছে। কিন্তু ওরা বার্মা থেকে কক্সবাজারে এসে, সেখানে দুই-তিন বছর রোহিঙ্গা ক্যাম্পে থেকে, তারপর বাংলা শিখে এখানে এসে ছড়িয়ে পড়েছে। এরা কেউ থাকবে না। সব রাজ্য থেকেই পুশ ব্যাক হচ্ছে। এখানেও পুশ ব্যাক হবে। আমরা SIR ও চাই। আর বাংলার জনগণ বাঙালি, ভূমিপুত্র, ভূমিকন্যাদের আবেদন করব, বিজেপিকে আনুন। উত্তরপ্রদেশ-সহ গোটা ভারতবর্ষ, যেভাবে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছে। আমরাও তাড়াবো।'

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  সেদিন তৃণমূলনেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , মরার জন্য তৈরি। কিন্তু বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে, প্রতি শনি-রবিবার, বাংলা ভাষার ওপরে যে অপমান, বাংলা ভাষার ওপরে যে সন্ত্রাস, তার বিরুদ্ধে, সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। সোমবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বীরভূমে পৌঁছন তিনি।এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আমি শুধু শুভেন্দু অধিকারী কে বলবে এত রোহিঙ্গা খুঁজছেন তো? দেখবেন গরম কালে যদি কেউ গরম টুপি পড়ে গরম মাফলার দিয়ে কালো রঙের জুব্বা পড়ে সানগাস পড়ে নিজেকে লুকিয়ে রাখে তাহলে তিনি রোহিঙ্গা হলেও হতে পারেন।'

 


 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget