এক্সপ্লোর

Suvendu on Mamata : "সৌজন্য শিখিয়েছেন মোদি", বিধানসভায় সাক্ষাৎ-ইস্যুতে মমতাকে খোঁচা শুভেন্দুর

Bhupatinagar : পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভামঞ্চ থেকে উঠে এল সেই দিনের সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ

ভূপতিনগর : দিনকয়েক আগেই বিধানসভায় হয় সৌজন্য সাক্ষাৎ। তা নিয়ে রাজ্য রাজনীতিতে কম চর্চা হয়নি। তবে কি বরফ গলল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মধ্যে সম্পর্কে ? শুরু হয় চর্চা। কিন্তু, না রাজনৈতিক সৌজন্য আর রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বিতা যে পৃথক বিষয়। তৃণমূলনেত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে, সেই কথা-ই আরও একবার প্রমাণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভামঞ্চ থেকে উঠে এল সেই দিনের সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ। খোঁচা দিয়ে বললেন, "সংসদীয় রাজনীতির সৌজন্য জানি। আমাদের নরেন্দ্র মোদি সেটা শিখিয়েছেন।"

আর কী বললেন শুভেন্দু ?

শুভেন্দু বলেন, "বিধানসভার চেয়ারে বসে আছি, মার্শাল এসে বললেন, আপনি বিরোধী দলনেতা। আপনাকে লিডার অফ দ্য হাউস দেখা করতে চান। কথা বলতে চান। আমি বললাম, এ তো ডাল মে কুছ কালা হ্যায়। আমাকে চা খাওয়ার নাম করে একা নিয়ে যাচ্ছেন। তারপর আমার বিজেপি কর্মী, যাঁরা আমাকে বা আমাদের দেখে আশায় বুক বাঁধছেন, ভাববেন সেটিং হয়ে গেছে। আমি বললাম, শর্ত আছে। আমি বললাম, একাধিক বিজেপি বিধায়ককে নিয়ে সৌজন্য দেখাতে পারি। তিনি শর্তে রাজি হলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা দুই মিনিটের। নমস্কার-প্রতি নমস্কার। আমরা এক কাপ চা-ও গ্রহণ করিনি। সেটা অবশ্য অন্য বিষয়। কিন্তু, আমরা বিজেপি করি। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সংসদীয় রাজনীতির সৌজন্য জানি। আমাদের নরেন্দ্র মোদি সেটা শিখিয়েছেন।"

শুধু তা-ই নয়, শুভেন্দুর বক্তব্যে উঠে এল নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইটের প্রসঙ্গও। সেই লড়াইয়ের কথা উল্লেখ করে ফের একবার তৃণমূলনেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বিরোধী দলনেতা বলেন, "পরিষ্কার বলতে চাই, যে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছে, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছেন, সেই শুভেন্দু অধিকারী, যদি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড থামাতে হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে থামাবে। এর মাঝে কোনও কথা নেই।"

প্রসঙ্গত, সংঘাতের আবহেই শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে যান বিধানসভার বিরোধী দলনেতা । সঙ্গে ছিলেন মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পাল । পরে মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ, সংবিধান দিবস উপলক্ষ্যে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী’।

আরও পড়ুন ; সংঘাতের আবহেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু অধিকারী, কেন? 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget