এক্সপ্লোর

Suvendu Adhikari : ‘এগিয়ে বাংলায় বীরেদের বিছানার নিচ থেকে থরে থরে টাকার হদিশ’ কটাক্ষ শুভেন্দুর

ED Raid : বিরোধী দলনেতার পাশাপাশি বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও গোটা বিষয় নিয়ে আক্রমণ শানিয়েছেন।

কলকাতা : গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। ইতিমধ্যেই প্রায় সাড়ে ১৭ কোটির হদিশ! কলকাতায় ফের যকের ধন উদ্ধার হওয়া ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। খাটের নিচে টাকার পাহাড়, কালো টাকার রহস্য কী? ইডি তল্লাশিতে (Enforcement Directorate Raid) উদ্ধার প্লাস্টিকে মোড়ে থরে থরে টাকার পাহাড় কোথা থেকে এল? বাড়ছে রহস্য। আর এই টাকা উদ্ধার প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পিছনে কে? এটাই এখন প্রশ্ন বলে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দুর আক্রমণ

‘কলকাতায় আরও একজন ‘বীর’-এর হদিশ পাওয়া গেল। এগিয়ে বাংলায় বীরেদের বিছানার নীচ থেকে থরে থরে টাকার হদিশ’, এর পিছনে কে? এটাই এখন প্রশ্ন, গার্ডেনরিচকাণ্ডে ট্যুইট বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর । পাশাপাশি নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও আক্রমণ শানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর খোঁচা, 'গোটা বিষয় নিয়ে স্বঘোষিত রানি চুপ আর তাঁর মেয়র ভুল বকছেন।' বিরোধী দলনেতার পাশাপাশি বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও গোটা বিষয় নিয়ে আক্রমণ শানিয়েছেন।

কলকাতায় ফের যকের ধন

ফের কলকাতায় টাকার পাহাড়, এবার গার্ডেনরিচে যকের ধন উদ্ধার হয়েছে। ব্যবসায়ী আমির খানের বাড়িতে সাতসকালে হানা দেয় ইডি। প্রথমে সেখানে কোনও টাকা থাকার কথা অস্বীকার করা হয়েছিল। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে খাটের নিচ থেকে উদ্ধার হয় বেশ কিছু প্যাকেট। সেই প্যাকেট খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল ৫০০ ও ২ হাজার টাকারো নোটের বান্ডিল। বিপুল পরিমাণ অর্থ গুণতে ব্যাঙ্ক থেকে নিয়ে আসা হয় আটটি টাকা গোনার যন্ত্র। যারপর একদিকে তল্লাশি ও অন্যদিকে টাকা গোনার কাজ চলতে থাকে একইসঙ্গে। ১০ ঘণ্টা তল্লাশির শেষে ইডি-র পক্ষে সরকারিভাবে জানানো হয়েছে, এখনও উদ্ধার হওয়া টাকার অঙ্ক প্রায় ১৮ কোটি টাকা।পাশাপাশি এখনও চলছে টাকা গোনার কাজ।

মোবাইল গেমিং অ্যাপ সংক্রান্ত প্রতারণার অভিযোগ

মোবাইল গেমিং অ্যাপ সংক্রান্ত প্রতারণার অভিযোগে চলছে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডির তরফে জানানো হয়। অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ৬৫ থেকে ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। বেআইনি লেনদেনের মামলায় একযোগে কলকাতার ৬ জায়গায় ইডির তল্লাশি চালায়। গার্ডেনরিচ ছাড়াও মোমিনপুর, পার্ক স্ট্রিট, নিউটাউন-সহ ৬ জায়গায় অভিযান। যে অভিযানের ৮ ঘণ্টা পরে উদ্ধার ১২ কোটি টাকা। আরও কত টাকা লুকনো রয়েছে সাদামাটা বাড়ির আড়ালে, তা জানতে চলছে তল্লাশি ও টাকা গোনা।

কীভাবে প্রতারণা ?

মোবাইল গেমিং অ্যাপে কীভাবে ফাঁদ পেতেছিল প্রতারকরা? অভিযোগ, প্রতিদিন ৩-৪ হাজার টাকা জেতার অফার দেওয়া হত অ্যাপ ব্যবহারকারীদের। অনলাইন লটারির মাধ্যমে খেলায় টাকা জেতানোর নামে প্রতারণার ফাঁদ পাতা হয়। শুরুতে কমিশনের ভিত্তিতে পুরস্কার দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে প্রতারকরা। কমিশনের টাকা সরাসরি ব্যাঙ্কে ঢুকে যাচ্ছিল। এরপর ফাঁদে পা দিয়ে অ্যাপ ব্যবহারকারীরা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা মাত্রই টাকা তোলার অপশন বন্ধ করে দিয়ে সার্ভারের সব অ্যাডমিন ও অ্যাপ্লিকেশন ডিটেল মুছে দেওয়া হয়। এভাবে প্রায় ৬৫-৭০ কোটি টাকা বাজার তোলা হয়েছে বলে অভিযোগ। 

আরও পড়ুন- 'বাংলায় থাকলে ব্যবসায়ীরা আক্রান্ত হবে, বার্তা দেওয়া হচ্ছে, ইডি রেড করে আতঙ্ক তৈরি করা হচ্ছে' আক্রমণ ফিরহাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget