এক্সপ্লোর

Suvendu Adhikari: মমতার খোঁচায় আয়কর রিটার্নের নথি পোস্ট শুভেন্দুর, বললেন..

Suvendu Attacks Mamata: নাম না করে সম্পত্তি নিয়ে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কী চ্য়ালেঞ্জ ছুড়লেন শুভেন্দু ?

কলকাতা: সম্পত্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আক্রমণের জবাবে, আয়কর রিটার্নের নথি পোস্ট করে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।

নাম না করে সম্পত্তি নিয়ে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্য়ে তথ্য় সামনে এনে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। রেশ বণ্টনে দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যেই বুধবার বেনামি বাড়ি, পেট্রোল পাম্প, ট্রলারের প্রসঙ্গ তুলে, আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত নাম না করেই নবান্ন থেকে মমতা বলেছিলেন, 'কারও কারও ৬০-৭০-৮০টি ট্রলার আছে, নানা লোকেই বলে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা রয়েছে। তারা বড় বড় কথা বলে কী করে? এতদিন করিনি, এবার আমরাও কাগজপত্র বের করছি।'  

নাম না করে সম্পত্তি নিয়ে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্য়ে তথ্য় সামনে এনে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী।রেশ বণ্টনে দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতিতে তোলপাড়ের মধ্যেই বুধবার বেনামি বাড়ি, পেট্রোল পাম্প, ট্রলারের প্রসঙ্গ তুলে, আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবারই নিজের ২০২২-২৩ অর্থবর্ষের আয়কর রিটার্নের নথি পোস্ট করে, শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় লেখেন, 'গতকাল আপনি আমাকে আক্রমণ করেছেন এবং আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। যদিও আমার নাম নেওয়ার সাহস আপনার হয়নি।'

সোশাল মিডিয়ার পোস্টে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, 'আমার বিরুদ্ধে CID, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে (IB) দিয়ে তদন্ত করান। আয়কর রিটার্নের বাইরে 'এক পয়সা'ও উপার্জন করেছি বা এরকম কোনও সম্পদ বা সম্পত্তি আছে কি না তা, প্রমাণ করুন। এরপরই চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী বলেন, কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যেখানে আপনি জমি দখল করে বাস করছেন, তার চুক্তি প্রকাশ্যে আনুন। জমির দখল বৈধ না অবৈধ সেটা সবাইকে জানতে দিচ্ছেন না কেন? আশা করি, আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন।' 

'মিথ্য়েবাদী' বলেও মমতাকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি শুনে রাখুন।আপনার ভাইপো, আপনার পরিবারের, ইনকাম ট্যাক্সে কিছুই দেখানো নেই। আমার সবই দেখানো আছে। এরপরেই তোলেন তাঁর পেট্রোল পাম্পের কথা। বলেন, 'পেট্রোল পাম্প সব বৈধ, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের পেট্রোল পাম্প। একুশ সালের শুভেন্দু অধিকারীর হলফনামা দেখে নেবেন আপনি।' 

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর সার্টিফিকেটের পরেও জ্যোতিপ্রিয়কে নিয়ে ভিন্ন সুর তৃণমূলে

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'মমতা বন্দোপাধ্যায় যা বলার বলেছেন৷ শুভেন্দু অধিকারীর নাম করে বলছি প্রতারক, চোর, ব্ল্যাকমেলার। শুভেন্দু অধিকারী আয়করে কি দেখিয়েছে সেটা বড় কথা নয়। যা দেখাননি সেটা সুদীপ্ত সেন বলেছেন৷ যে অভিযোগ উঠেছে সেটা সত্য না মিথ্যা? এক্স হ্যান্ডেলে যা দিয়েছেন আর যা নিয়েছেন সেটা আলাদা৷'

সেরা শিরোনাম

Adhir Chowdhury : কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'
কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'
Alipurduar: প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা
প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার

ভিডিও

Sukanta Majumdar:
Koustav Bagchi:
Kunal Ghosh: “ওরা হাড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন?”, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Kalyan Banerjee: এবার সুপ্রিম কোর্টে Mamata Banerjee, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ABP Ananda
Nandigram News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget