এক্সপ্লোর

Suvendu Adhikari: "ভোটে ওপারের জামাতরা তৃণমূল-হুমায়ুন কবীরদের সাহায্য করবে.." ! ২৬-র নির্বাচনের আগে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

Suvendu On TMC Humayun Bangladesh Jamaat: ছাব্বিশের ভোটের আগে রাজ্যের শাসকদল ও হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ শুভেন্দুর, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: সদ্য বাংলাদেশে হয়ে গিয়েছে ভোট। আর এবার বাংলায় বিধানসভা হওয়ার অপেক্ষায়। ফের রাজ্যের শাসকদল ও হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

আরও পড়ুন, CPM, ISF-এর সঙ্গে জোটে যাচ্ছেন 'না' হুমায়ুন কবীর ! তাহলে কোন পথে জোট ? কী জানালেন সাংবাদিক বৈঠকে

শুভেন্দু বলেন, এপারের জামাত, ওপারের জামাত , দুটো মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে, এপারের জামাতকে ওপারের জামাতকে জিতিয়েছে। মানে তৃণমূল, সঙ্গে এখন হুমায়ুন কবীর জুটেছে। আর ওপারের জামাত, যে আগামী এপ্রিলের নির্বাচনে, তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবীরকে সাহায্য করবে। এটা ঘোষিত অবস্থান এদের। এবং খুব অ্যালার্মিং, ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। একদম পুরো পেট্রোপোল বর্ডার পর্যন্ত এলাকাতে, প্রায় ৯০ শতাংশ আসনে, জামাতের লোকেরা জিতেছে। যারা নারীর অধিকার স্বীকার করে না। মহিলারা শিক্ষিত হোক, কর্মে যাক , স্বীকার করে না। শুভেন্দুর সংযোজন, কিছুদিন আগেই হরিহর পাড়াতে একজন গ্রেফতার হয়েছিল। আনসারুল বাংলার সঙ্গে যুক্ত। ভোটার তালিকায় নামও তুলেছে, তিন বার ভোটও দিয়েছে। সবমিলিয়ে আমাদের আসন্ন নির্বাচনে, আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্ন যুক্ত। 

সম্প্রতি মোদি বলেছিলেন, বিশ্বের সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর দেশও। তাঁদের দেশে অবৈধ নাগরিকদের বের করে দিচ্ছে, আর আমাদের দেশে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের উপর পর্যন্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। আমাদের দেশের যুবসমাজ কী করে এই ধরনের মানুষকে ক্ষমা করবে? তিনি অনুপ্রবেশকারীদের হয়ে ওকালতি করছেন, চাপ দিচ্ছেন, আর অনুপ্রবেশকারীরা আমাদের দেশের যুবদের অধিকার কেড়ে নিচ্ছে, তাঁদের রুটিরুজি ছিনিয়ে নিচ্ছে, আদিবাসীদের জমি ছিনিয়ে নিচ্ছে, ছেলে-মেয়েদের জীবনে বিপদ ডেকে আনছে। মোদি মন্তব্যকে সমর্থন জানিয়ে, তারপর শুভেন্দু লিখেছিলেন, 'প্রধানমন্ত্রী গতকাল সংসদে আদালতে অশ্বডিম্ব নাটকের সঠিক বিশ্লেষণ করেছেন। তৃণমূলের সরকার রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিষয়টির তোয়াক্কা করে না তৃণমূল। সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করার রাজনীতি করতেও পিছপা হয় না, এটা নজিরবিহীন', প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও-সহ পোস্ট করেছিলেন বিরোধী দলনেতা।   

প্রসঙ্গত, গতমাসেই  ব্যারাকপুরের কর্মিসভা থেকে SIR-এর পক্ষে সওয়াল করেছিলেন অমিত শাহ। অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূল সরকারের সমালোচনা করেছিলেন তিনি। পাল্টা, জবাব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেছিলেন , মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিক বা না দিক, এপ্রিলের শেষের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী ৪৫ দিনের মধ্যে সব বেড়া নির্মাণের কাজ শেষ করে দেবেন। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, যদি অমিত শাহ ঠিক হয়, তাহলে জগন্নাথ সরকারকে শো-কজ করা উচিত।' 

সেরা শিরোনাম

Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget