এক্সপ্লোর

Suvendu On Tanmoy: তৃণমূলের ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে TMC-র ঝান্ডা ধরবেন তন্ময় ভট্টাচার্য : শুভেন্দু

Suvendu Attacks CPM Tanmoy: যৌন হেনস্থায় অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ইস্যু টেনে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা, কী বললেন শুভেন্দু ?

কলকাতা: যৌন হেনস্থায় অভিযুক্ত সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ইতিমধ্য়েই তলব করেছে পুলিশ। আর এবার তন্ময় ভট্টাচার্য ইস্যু টেনে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বরানগরে তন্ময় ভট্টাচার্য ভোট কেটেই তৃণমূলকে জিতিয়েছে। তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে। তারপর আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে। এরপর তৃণমূলের ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে তন্ময় ভট্টাচার্য তৃণমূলের ঝান্ডা ধরবেন, মন্তব্য শুভেন্দু অধিকারীর।

তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। ২ জামিন অযোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। ঘটনায় প্রাক্তন সিপিএম বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি জারি করেছে সিপিএম। কেন এখনও গ্রেফতার করছে না পুলিশ? এক্স হ্যান্ডলে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। অভিযোগ অস্বীকার করেছেন তন্ময় ভট্টাচার্য। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। বরানগরের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে বরানগর থানাতেই এফআইআর করেছেন অভিযোগকারিণী। 

তার ভিত্তিতে শ্লীলতাহানির দায়ে ২ টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার খবর আলিমুদ্দিনে পৌঁছতেই রবিবার সন্ধ্যায় তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় সিপিএম। রাতেই সিদ্ধান্ত জানিয়ে জারি করা হয় বিবৃতি।অভিযোগকারিণী মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে পরে ফেসবুক লাইভে সরব হন মহিলা সাংবাদিক। 

আরও পড়ুন, প্রসূতি বিভাগে OT-তে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙল মরচে ধরা কাঁচি ! এবার SSKM-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ

অভিযোগকারী সাংবাদিক বলেন, 'অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।'যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget