এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Murshidabad School Bus Accident: বহমপুরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত ট্রেনের সামনে পুলকার। ধাক্কায় ৪ ছাত্রী-সহ ৫ জনের মৃত্যু, দুর্ঘটনায় আহত ৪।

বাঁকুড়া: "একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গিয়েছে, এটা খুবই বেদনাদায়ক...", বহরমপুরে (Berhampur) স্কুল বাসে সকালে ঘটে যাওয়া দুর্ঘটনা (Accident) প্রসঙ্গে বাঁকুড়ায় মেজিয়ায় পৌঁছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে এই দুর্ঘটনায় প্রাণ হারানো ৫ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে  আজ সকালে বহরমপুরে দুর্ঘটনায় প্রাণ হারানোদের ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি ভগবানের কাছে ওই বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর প্রার্থনা করব, যে দু'জনের চিকিৎসা চলছে তাদের আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি, বোর্ড বসিয়েছি। আমরা তাদের যেন ভাল করতে পারি দেখব। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে। আমাদেরও ভাবনা চিন্তায় আছে। এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য আমি এই মুহূর্তে ডিএমকে একটা নির্দেশ দিয়েছি। কিন্তু এখনই বলছি না। কারণ এটা বলার মতো মানসিকতা বা পরিবেশ নেই। আমরা পরিবারের সঙ্গ কথা বলব। কিন্তু ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। একেবারে ছোট ছোট ফুলের মতো বাচ্চা মারা গিয়েছে। গেটম্যানকে গ্রেফতার তো করা হয়েছে। আমি পুলিশকে বলেছি, ও মদ্যপ ছিল কি না সেটা মেডিকেল টেস্ট করাতে। রেলের পক্ষ থেকে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন। মানুষের ভুলের জন্য এটা হয়েছে। এটা কোনও দুর্ঘটনা নয়। এটা ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করা মতো জায়গায় নেই।" 

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজই দুর্ঘটনাস্থলে পৌঁছে বিগত সরকারকে তোপ দেগে জানান, তৃণমূল আমলে বিভিন্ন জায়গায় অনুমোদন থাকার পরও ওভারব্রিজ করতে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এগুলো দোষারোপ করার সময় নয়। আমি এখানে পশ্চিমবঙ্গে একটা বিনিয়োগের জন্য এসেছি। ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। বহু মানুষের কাজ হবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সব জায়গায় শিল্প না আনতে পারলে এখানকার পরিকাঠামোগত উন্নয়ন হবে না। অনুসারী শিল্পের প্রসারও ঘটবে না। এখানকার প্রতিটি গ্রাম থেকে হাজার হাজার ছেলে চলে গিয়েছে অন্য জায়গায় কাজ করতে। তাঁরাও ফিরে আসবেন। এর সঙ্গে সরকারের রেভিনিউ জড়িয়ে। বিদ্যুৎ, জল, জিএসটি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে, এর ফলে পশ্চিমবঙ্গের রেভিনিউ বাড়বে। সেই কারণে এটি একটি বড় উদ্যোগ, শুভ উদ্যোগ, বাংলার পক্ষে ভাল উদ্যোগ।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget