এক্সপ্লোর

Suvendu Adhikari: রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, নজরবন্দি করা হোক মমতাকে, দাবি তুললেন শুভেন্দু

Mamata Banerjee:কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগামী কালই মুখ্যমন্ত্রীকে নজরবন্দি করার দাবি তুললেন শুভেন্দু।

কলকাতা: রামনবমী ঘিরে অশান্তির রেশ কাটেনি এখনও। তার মধ্যেই হনুমান জয়ন্তী নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। সেই আবহেই এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নজরবন্দি করার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) নামানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই নিয়ে নবান্নের তরফে তিন কোম্পানি বাহিনী নামানোর আবেদনও জানানো হয়েছে। তার পর, আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবারই মমতাকে গৃহবন্দি করার দাবি জানালেন শুভেন্দু।

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দি করার দাবি

কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগামী কালই মুখ্যমন্ত্রীকে নজরবন্দি করার দাবি তুললেন শুভেন্দু। রামনবমীর পরে হনুমান জয়ন্তী, মুখ্যমন্ত্রীর মন্তব্যে উস্কানির অভিযোগ ছিল দাবি শুভেন্দুর। তাঁর দাবি, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দি করার দাবি। সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।

শুভেন্দুর মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদাবর বলেন, উস্কানিমূলক মন্তব্য তো শুভেন্দু অধিকারী করেন! কোর্ট বারণ করেছে তা-ও। আগে ওঁকে জেলে পোরা দরকার। মানসিক ভারসাম্য হারিয়েছেন উনি। গতকাল সুকান্ত মজুমদার রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সঙ্গে নেননি। তখন থেকেই এলোমেলো কথা বলতে শুরু করেছেন।

আরও পড়ুন: Rishra Violence : 'রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন' হাওড়া-রিষড়া অশান্তি প্রসঙ্গে জানাল উদ্বিগ্ন হাইকোর্ট

জয়প্রকাশের কথায়, "সংবিধানে কী নিয়ম-কানুন আছে জানেন না শুভেন্দু। নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে এলোমেলো কথা বলছেন যে নজরবন্দি করা উচিত। কেন্দ্রীয় বাহিনী তিন কোম্পানি আসছে মানে ৩০০ জন। আদালতের নির্দেশ আসছে। কী করতে হবে বলে দিয়েছে। আদালত বলেছে, কোনও উস্কানিমূলক মন্তব্য নয়। কিন্তু শুভেন্দু অধিকারী কোর্ট মানেন না। মনে করেন এটা ওঁর বাবার জমিদারি। এই উস্কানিমূলক কথার জন্য এখনই শুভেন্দুকে গ্রেফতার করা দরকার। জেল হওয়া দরকার এখনই। বাংলায় শান্তি রাখতে গেলে, সম্প্রীতি রাখতে গেলে, শুভেন্দুর মতো লোকজনকে আগে জেলে পোরা দরকার।"

হনুমান জয়ন্তী নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "৬ তারিখ মনে রাখবেন, আমরা বজরঙ্গবলীকে সবাই সম্মান করি। কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোনও পরিকল্পনা না করতে পারে। সারা ভারতবর্ষে করছে।" বুধবারও ফের তাঁকে বলতে শোনা যায়, "আগামীকাল হনুমান জয়ন্তী। সবাই শান্তিতে সবকিছু পালন করুন। শান্তিতে সবকিছু হলে সমস্যা হয় না। বাংলা শান্তির জায়গা। বাংলায় সব ধর্ম, সব উৎসবকে আমরা সম্মান করি। ধর্ম যার যার নিজের। উৎসব সবার। সব উৎসবে যেন শান্তিপূর্ণ ভাবে শামিল হতে পারি আমরা।"

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget