এক্সপ্লোর

Suvendu Adhikari: 'কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে', মন্ত্রীদের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী, এল নতুন নিয়ম?

'৩ মাস অন্তর বিষয়গুলি কতটা কার্যকর হল, তা জানানো হবে বিধায়কদের', বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 

কলকাতা: কাজের গতি বাড়াতে এবার রাজ্যের মন্ত্রীদেরও সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় তিনি বলেন, 'বিধানসভায় বিধায়করা এলাকার সমস্যা নিয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করলে ৭ দিনের মধ্যে দিতে হবে জবাব। কী কাজ কাজ হয়েছে, না হয়ে থাকলে কেন হয়নি, কতদিন সময় লাগতে পারে? সমস্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিধায়ককে জানাতে হবে, এটা বাধ্যতামূলক। প্রতিলিপি যাবে CMO  দফতরে, ৩ মাস অন্তর বিষয়গুলি কতটা কার্যকর হল, তা জানানো হবে বিধায়কদের', বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।                            

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অনুরোধ করব, আপনি (স্পিকার) সচিব মহোদয়কে নির্দেশ দিন, উল্লেখ পর্বে যে বিষয়গুলো মাননীয় সদস্যরা উল্লেখ করবেন, ৭ দিনের মধ্যে যেন সরকারি দফতরে পৌঁছয়। মাননীয় মন্ত্রীদের আমি, আপনাদের সকলের সামনে উল্লেখ পর্বে বিধায়করা যে বিষয়গুলো উল্লেখ করেছেন, তার উত্তর আপনাদের দিতে হবে। আপনি পাওয়ার ৭ দিনের মধ্যে নিজে সই করে উত্তর দেবেন এবং যেটা করা সম্ভব করতে হবে। যেটা করতে পারছেন না, কেন করতে পারছেন না জানাবেন আর যদি সময় দরকার হয় সময়ও চেয়ে নেবেন।'                                                   

আরও পড়ুন, 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ

এদিকে আজ, ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা যায়। 'নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এর আগে বিধানসভার ইতিহাসে এমন হয়নি। বিধায়কদের যে সম্মান উনি আজ দিলেন, এমন বিষয় আগে দেখিনি', শাসক-বিরোধী ২ জায়গাতেই থেকেছি, এমন দেখিনি, মন্তব্য ফিরহাদ হাকিমের। 

এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 'গতকাল অমিত শাহ আমাকে একটি চিঠি দিয়েছেন। সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি। প্রশাসনিক কাজে বাংলা ভাষা বেশি করে প্রয়োগ করতে বলে চিঠিতে পরামর্শ। কেন্দ্রের সঙ্গে কাজের ব্যাপারে বাংলার পাশাপাশি রাজভাষা হিন্দির ব্যবহার বাড়াতে চিঠিতে পরামর্শ। ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে বাংলাকে বেশি করে কার্যকর করা হবে', বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget