এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ', কীসের ইঙ্গিত?

BJP: সোমবার ধর্মতলার সভা থেকে তিনি বলেন, 'মানুষ দেখতে পাচ্ছে, যেতেই হবে, দেখতে থাকুন।'

কলকাতা: ফের বাংলায় সরকার ফেলার ইঙ্গিত শুভেন্দুর। সোমবার ধর্মতলার সভা থেকে তিনি বলেন, 'মানুষ দেখতে পাচ্ছে, যেতেই হবে, দেখতে থাকুন। দেখতে থাকুন, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ।

এর আগে একাধিকবার ডিসেম্বর ডেডলাইনের হুঙ্কার দিতে শোনা গেছে শুভেন্দু-সুকান্ত-দিলীপ ঘোষদের। সম্প্রতি নারায়ণগড়ের সভা থেকে ফের ডিসেম্বর-ডেডলাইন হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, 'এখন মাগুর মাছ বেরোচ্ছে, সিবিআই রোজ মাগুর মাছের ঝোল খাওয়াচ্ছে। যত নেতা আছে, যত চোর আছে... এখন হালকা ঠান্ডা, ডিসেম্বরে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তখন দেখবেন তৃণমূল কাঁপছে।' শুভেন্দুকেও এর আগে বলতে শোনা গিয়েছিল, 'ছ'মাস তৃণমূল কংগ্রেস থাকবে না৷ তার আগেই ডিসেম্বরের মধ্যে ঝাঁপ গুটিয়ে যাবে তৃণমূলের।' দিলীপ ঘোষও বলেছিলেন, 'এই সরকারের কোনও ভরসা নেই। পদ্মপাতায় জলের মতো। এই আছে, এই নেই।'

তৃণমূলের পাল্টা:
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'উনি ভুলে গিয়েছেন এটা পশ্চিমবঙ্গ। এটা গোয়া, মহারাষ্ট্র নয়। এখানে ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে এখানে জনপ্রতিনিধিদের কেনা যায় না। সরকার ফেলা যায় না। দলে ওঁর নিজের যা অবস্থা। ওঁর সঙ্গে দলের রাজ্য সভাপতির কথা হয় না। ২০০ পার বলে এখন ৭০, আনঅফিসিয়ালি কত উনি নিজেও জানেন না।'

সিপিএমের কটাক্ষ:
সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, 'বিজেপির মানুষের উপর ভরসা নেই। তাই জনপ্রতিনিধি কেনাবেচা করে। আমরা বলি, মানুষকে সঙ্গে নিয়েই তৃণমূলকে হঠাতে। জনপ্রতিনিধি কেনাবেচা গণতন্ত্র হত্যার সামিল। কে যে কখন বিজেপি, কে যে কখন তৃণমূল বোঝা যায় না। এখন যিনি বিরোধী দলনেতা, তিনি তো তখন মন্ত্রী ছিলেন। চুপ করে বসেছিলেন কেন?'

কংগ্রেসের তোপ:
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'দিদি আর মোদির পারস্পরিক সমঝোতা রয়েছে। বাংলায় সরকার পড়বে না তার কারণ, মোদির সঙ্গে দিদির যে সমঝোতা তা এখানকার বিজেপি নেতাদের বোঝার ক্ষমতা নেই।' 

আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা:
নদিয়া সফরের মাঝে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন যে উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা চলছে। যার জন্য বিহার সীমান্ত দিয়ে অস্ত্র পাচার করা হচ্ছে রাজ্যে। যে জন্য পুলিশকে নাকা তল্লাশি বাড়ানোর নির্দেশও দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রানাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে। উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে। বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র ঢুকছে, ওপার থেকেও অস্ত্র ঢুকছে। উত্তরবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।' তারপরই পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'নাকা তল্লাশি বাড়াতে হবে, কড়া নজর রাখতে হবে'। 

আরও পড়ুন: 'মা সারদা নাকি জন্মেছেন কালীঘাটে, কেন তুলনা ব্যাখ্যা দিতে হবে', নির্মল মাজিকে আক্রমণ শুভেন্দুর

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget