এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মা সারদা নাকি জন্মেছেন কালীঘাটে, কেন তুলনা ব্যাখ্যা দিতে হবে', নির্মল মাজিকে আক্রমণ শুভেন্দুর

কেন সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা? ব্যাখ্যা দিতে হবে’ নির্মল মাজিকে আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

কলকাতা: ‘তোলামূলের সংস্কৃতি কী? বলছে মা সারদা নাকি জন্মেছেন কালীঘাটে (Kalighat)’।  নির্মল মাজিকে (Nirmal Maji) সোমবার এই ভাবেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিছুদিন আগেই সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুলনা করেন নির্মল মাজি । কেন সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা? ব্যাখ্যা দিতে হবে’ নির্মল মাজিকে আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

প্রেক্ষাপট: চলতি বছর জুনে উলুবেড়িয়া (Uluberia) উত্তরের তৃণমূল বিধায়ক চিকিৎসক নির্মল মাঝি-র ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ছড়ায়। মা সারদা ও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নির্মল মাঝি-র মন্তব্য ঘিরে তোলপাড় হয় রাজ্যরাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে মা সারদার কথা টেনে বিতর্ক বাধিয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। তারই প্রেক্ষিতে নির্মল মাজির নাম না করে কড়া সমালোচনা করে বিবৃতি দিল রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। বারবার বিতর্ক বাধালেও কেন নির্মল মাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব? প্রশ্ন তুলছে বিরোধীরা। 

অন্য়দিকে, ছবি কেনা নিয়ে ফের তদন্তের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার তিনি বলেন, শুধু ভাতিজা নয়, সঙ্গে বুয়াকেও যেতে হবে। এনিয়ে অবশ্য বিরোধী দলনেতাকে, পাল্টা আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূলও।

বঙ্গ-রাজনীতি আবার তোলপাড় সেই ছবি-বিতর্কে! ছবি কেনা নিয়ে তদন্তের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। প্রায় ৯ বছর আগে, সারদা কেলেঙ্কারি সামনে আসার পরই মাথাচাড়া দিয়েছিল ছবি বিক্রি বিতর্ক ! তখন প্রায় প্রতিদিনই বিরোধীরা অভিযোগ করতেন সারদা কর্তাকে কোটি টাকায় ছবি কিনতে বাধ্য করা হয়েছিল! বিপুল দামে ছবি বিক্রি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করে আক্রমণের শুরুটা করেছিলেন সিপিএমের (CPM) গৌতম দেব! পরে যে অভিযোগকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদি!

পাল্টা সাংবাদিক বৈঠক করে। বিরোধীদের আক্রমণ করেছিলেন তৃণমূলের দুই শীর্ষ নেতা! আর এবার বহু বছর পর, সেই ছবি বিক্রি ইস্যু খুঁচিয়ে তুললেন শুভেন্দু অধিকারী। ২০১৫ সালে পুরভোটের ঠিক আগে, ছবি বিক্রি নিয়ে মুখ খুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি বিক্রির নেপথ্যে কি কোনও বিশেষ রাজনৈতিক ছবি রয়েছে? বিশেষ চিত্রনাট্য রয়েছে? শুধুই কি ভোট এলেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি-গুঞ্জন-জল্পনা চলবে, না কি ছবির ক্রেতা-বিক্রেতা’র সত্যিটাও সামনে আসবে?

সেরা শিরোনাম

'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন আরেক বিধায়ক
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন আরেক বিধায়ক
Jharkhand Road Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঝাড়খণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ২ শিশু ৭ জনের
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর, লুঠপাট, মারধর ! ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ
LPG Price : আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?
আমেরিকায় ট্রাম্পের ধাক্কা, হরমুজ খুলল ভারতের জন্য, তার জেরে কমল রান্নার গ্যাসের দাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget