এক্সপ্লোর

Sujit Basu Arrested: করোনাকালে বন্ধ রেস্তোরাঁ, এদিকে অ্যাকাউন্টে ঢুকেছে কোটি কোটি টাকা! সুজিত বসুকে নিয়ে বিস্ফোরক তথ্য ইডির

Sujit Basu News: কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকলেও তার কোনও বৈধ লেনদেন দেখাতে পারেননি সুজিত বসু

প্রকাশ সিন্হা, আবির দত্ত, সমীরণ পাল, কলকাতা: করোনার সময় যখন লকডাউন চলছে, তখনই কোটি কোটি টাকার ব্যবসা দেখানো হয়েছে সুজিত বসু ও তাঁর ছেলের রেস্তোরাঁয়। সোমবার প্রাক্তন দমকলমন্ত্রীকে গ্রেফতারের পর এদিন তাঁকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকলেও তার কোনও বৈধ লেনদেন দেখাতে পারেননি সুজিত বসু। তাঁকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

করোনাকালে বন্ধ হাসপাতাল, এদিকে আয় কোটি কোটি টাকা!

দুর্নীতির পাহাড়! টাকার সমুদ্র! আর তার তদন্তে নেমেই ED এবার গ্রেফতার করেছে, প্রাক্তন দমকলমন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুকে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে, শ্রীভূমির কর্তার ঠাঁই আপাতত শ্রীঘরে। কীভাবে টাকা ও জমির বিনিময়ে পুরসভার চাকরি বিক্রি হয়েছিল? সুজিত বসুকে আদালতে পেশ করে, তা নিয়েই চাঞ্চল্য়কর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। করোনা কালে যখন দেশজুড়ে লকডাউন চলছে! স্কুল-কলেজ, অফিস-কাছারি, বাজার-রেস্তোরাঁ সব বন্ধ! সেই সময়েও, তৃণমূল নেতা সুজিত বসু এবং তাঁর ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়ে কোটি কোটি টাকা! টাকার অঙ্কটাও চমকে দেওয়ার মতো! মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, যখন লকডাউন চলছিল তখন লেকটাউনে সুজিত বসুর চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে ১ কোটি ১১ লক্ষ টাকা জমা পড়ে। অথচ সেইসময় রেস্তোরাঁ বন্ধ ছিল।

কীভাবে আয় দেখানো হয়েছিল?

সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় ২০২০ সালের এপ্রিলে ১ কোটি ২০ লক্ষ টাকার নগদে বিক্রি দেখানো হয়। সেই রেস্তোরাঁও তখন বন্ধ ছিল। এমনকী সুজিত বসুর ব্যক্তিগত অ্য়াকাউন্টেও জমা পড়ে ২ কোটি ২০ লক্ষ টাকা। ইডির আইনজীবী সওয়াল করেন, সুজিত বসুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকেছে। কিন্তু কোনও বৈধ লেনদেন দেখাতে পারেননি। ইডির আইনজীবী ধীরজ দ্বিবেদী বলছেন, 'কোভিডকালে অনেক ব্যবসার মাধ্যমে টাকা এসেছে ওনার হোটেল, যে রেস্তোরাঁ কোভিডকালে চলছিল না, সেসব রেস্তোরাঁর অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ঢুকেছে। যেখানে ব্যবসা চলছে না, সেখানে কী করে টাকা ওনারা পেলেন বা উপার্জন করলেন, সেটার কোনও ভিত্তি পেলাম না আমরা।'

পুর-দুর্নীতি মামলায় সুজিতের নাম

২০১০ সাল থেকে দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান ছিলেন সুজিত বসু। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় CBI যে চার্জশিট দিয়েছিল, তার ১১ নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। ২০১৪ সালের পর সেখানে ৩২৯ জনের নিয়োগ হয় টাকার বিনিময়ে। ইডি সূত্রে দাবি, দক্ষিণ দমদম-সহ একাধিক পুরসভায় প্রায় ১৫০ জনের চাকরি হয়েছিল সুজিত বসুর সুপারিশে! কখনও টাকা আবার কখনও জমি বা সম্পত্তির বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, শ্রীভূমিতে একটি বহুতলে সুজিত বসু ও তাঁর পরিবারের সদস্য়দের নামে তিনটি ফ্লোর রয়েছে।  অথচ, তার জন্য় কোনও আর্থিক লেনদেন হয়নি। টাকা না নিয়ে কে বাড়ি দেবে? আসলে সম্পত্তির পরিবর্তে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়া হয়েছিল!

কী জানাচ্ছে ED?

কেন্দ্রীয় এজেন্সির দাবি, সুজিত বসু ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত ৭ বছরে জমা পড়েছে ৮ কোটি টাকা! অন্তত ৩টি শেল কোম্পানি খুলে এই কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে। ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, সুজিত বসু প্রশ্নের উত্তর দেননি। তদন্তে সহযোগিতা করেননি। ছাড়া পেলেও তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। তিনি একজন প্রভাবশালী নেতা। ধৃত সুজিত বসুর ছেলে, সমুদ্র বসু অবশ্য বলছেন, 'এটা তো ওনাকে অভিযুক্ত করা হচ্ছে। অভিযোগ তো প্রমাণ হয়নি। সেটা তো কোর্টে প্রমাণ করতে হবে না।' দু'পক্ষের সওয়াল জবাব শুনে ধৃত প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। ২১ মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন: Diljit Dosanjh: দিলজিতের কনসার্টে খলিস্তানি পতাকা, চূড়ান্ত বিতর্ক! সতর্ক করে কী বললেন সঙ্গীতশিল্পী?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
Koel Mullick: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন কোয়েল মল্লিক, আজ নিলেন সার্টিফিকেট
TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা
'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget