এক্সপ্লোর

Suvendu Adhikari: কোচবিহারে গিয়ে দলের ঘরছাড়া কর্মী-সমর্থকদের আতঙ্কের কথা শুনলেন শুভেন্দু, 'বৈঠক এড়ানোর' খোঁচা কুণালের

Kunal Ghosh: কলকাতার বৈঠক এড়াতেই কোচবিহারে গেছেন শুভেন্দু অধিকারী বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কুণাল ঘোষ।

শুভেন্দু ভট্টাচার্য, বাচ্চু দাস, অরিত্রিক ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারে গিয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কাছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের কর্মী-সমর্থকরা। কলকাতার বৈঠক এড়াতেই কোচবিহারে গেছেন শুভেন্দু অধিকারী বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কুণাল ঘোষ।

ভোট পরবর্তী অশান্তিতে বৃহস্পতিবার ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েও, পুলিশের বাধার মুখে ফিরে আসতে হয়েছে বিরোধী দলনেতাকে। যা নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আর শনিবার কোচবিহারে গিয়ে ঘরছাড়া দলের কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করলেন  শুভেন্দু অধিকারী।

উত্তরবঙ্গে ভাল ফল করলেও, লোকসভা ভোটে বিজেপির হাতছাড়া হয়েছে কোচবিহার। হেরে গেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর ভোটের ফল বেরনোর পর থেকেই তৃণমূলের হুমকি ও হামলার জেরে দলের বহু কর্মী-সমর্থক ঘরছাড়া বলে অভিযোগ বিজেপির। কোচবিহারে বিজেপির সদর দফতরে সেরকম প্রায় ২০০ জন আশ্রয় নিয়েছেন। এদিন তাঁদের সঙ্গেই সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা। ছিলেন নিশীথ প্রামাণিকও।

প্রাণকৃষ্ণ দেব নামে এক 'ঘরছাড়া' বিজেপি কর্মী বলেন, 'আমাদের যে পরিস্থিতি। আমরা বাড়িতে চলতে, ফিরতে পারছি না...আমরা কেমন করে বাঁচব ? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গাতে থাকেন, আমরা আজকে সাধারণ মানুষ...আপনি একটু গ্রামে গ্রামে সবার বাড়িতে বাড়িতে যান, আমি হাত জোড় করে অনুরোধ করছি। নাহলে আমরা বাড়িতে থাকতে পারব না স্য়ার।'

তখন শুভেন্দু বলেন, 'আমি নিজে ছুটে এসেছি আপনাদের এই সমস্য়ার সমাধান করার জন্য়। আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে।'

ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাতের পর, জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু অধিকারী। 

এদিকে লোকসভা ভোটের পর কোচবিহারের পঞ্চায়েত চিত্রেও এসেছে বদল। উত্তরবঙ্গের এই জেলায় মোট ১২৮টি গ্রাম পঞ্চায়েত আছে। ২০২৩-এর পঞ্চায়েত ভোটে জিতে বিজেপির দখলে আসে ২৪টি। কিন্তু, লোকসভা ভোটের পর একে একে সাতটি পঞ্চায়েত তৃণমূল দখল করায়, বিজেপির দখলে রয়েছে ১৭টি। তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিজেপি পরিচালিত অন্দারন ফুলবাড়ি ১, নাটাবাড়ি ১, মাথাভাঙার লতাপোতা পঞ্চায়েতে।

শুভেন্দু বলেন, 'যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা, তাঁদের জীবনযাপনের ব্যবস্থা করা এবং তাঁদের যা যা প্রয়োজন, যেগুলি আমাদের দ্বারা সম্ভব, আমরা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। যতজন আহত হয়েছেন, চিকিৎসার দায়িত্ব, দল ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, BDO-কে জেলাশাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলাশাসক হস্তক্ষেপ না করেন, তাহলে আমরা তাঁদেরকে নিয়ে আদালতের দ্বারস্থ হব।'

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'জোর করে বিজেপির যিনি আগে ওখানে ছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে বিজেপি দখলদারি করেছিল। কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে, মুক্তির আনন্দ চলছে। কলকাতায় দলের বৈঠক এড়ানে কোচবিহারে গেছেন শুভেন্দু। কারণ, ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি।'

সব মিলিয়ে ক্রমেই ঘোরাল হয়ে উঠেছে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget