এক্সপ্লোর

Suvendu Adhikari : 'আগে ধর্ম দেখে ধরা হত না, কিন্তু এখন...,' বাগনান থেকে সন্ত্রাস নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

BJP Worker Killed In Bagnan : শনিবার, এই নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর বাংলায় সন্ত্রাস নিয়ে বড় বার্তা দেন তিনি। বলেন, ‘পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে।’  

কলকাতা : মিটে গিয়েছিল ভোট পর্ব। ১৫ বছরের তৃণমূলের দুর্গকে ধূলিসাৎ করেছে বিজেপি। কিন্তু ভোট পরবর্তী হিংসা থামানো যায়নি। ২০২১-এর মত এতো সন্ত্রাস না হলেও, কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রাণ কেড়েছে সাধারণ মানুষের। তেমনই এক ঘটনা ঘটে যায় ১৭ জুন। দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। যা শোরগোল ফেলে দিয়েছিল গোটা বাংলায়। শনিবার, এই নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হন। আর তারপর বাংলায় সন্ত্রাস নিয়ে বড় বার্তা দেন তিনি। বলেন, ‘পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে।’  

পশ্চিমবঙ্গের মসনদে এখন বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাংলায় হয়ে আসা ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। একের পর এক ফাইল খুলছে। আর এর মাঝে শনিবার নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে'র বাড়ি যাওয়ার পর আরও কড়া দাওয়াই দেওয়ার নিদান দেন পুলিশকে। মুখ্যমন্ত্রী জানান, ''৫১ জনের নামে FIR করা হয়েছে, ইতিমধ্যেই ১০জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।'' 

আরও পড়ুন - 'চাকরি ও ৫ লক্ষ টাকা' ! বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ?

মুখ্যমন্ত্রী আরও জানান, ''আমি পরিবারকে বলে এসেছি, যাদের যাদের FIR-এ নাম আছে, তাদের সবাইকে গ্রেফতার করা হবে।'' ''আমার স্পষ্ট মেসেজ, কাস্টডির মধ্যে চার্জশিট শুরু করতে হবে। এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করা যায়, সেই ব্যবস্থা নিতে হবে।'' শুভেন্দু অধিকারী জানান, 'এর আগে অনেক ঘটনায় বিচার মেলেনি', '২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসের অনেক ঘটনা ঘটেছে।' 'আগের ঘটনায় শাস্তি হয়নি বলে দুষ্কৃতীদের সাহস বেড়েছে।' 'DM-কে বলেছি, ফ্যাক্ট ফাইন্ডিং করে বলতে হবে অবৈধ জমি দখল হয়েছে কিনা', 'আইন হাতে তুলে নিয়ে এভাবে প্রাণ যাতে কাড়তে না পারে, তা দেখতে হবে। আপনারা আস্থা রাখুন, আশ্বাস মুখ্যমন্ত্রীর।'             

তিনি বলেন, 'কালীগঞ্জকাণ্ডে একজন ছাড়া সবাই ধরা পড়েছে, আগে ধর্ম দেখে ধরা হত না। আগে বলা হত যা খুশি করুন, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলে দিয়েছে, আইন মেনে করুন। ৫১জনের সবাইকেই তুলতে হবে, বলে দিয়েছি। আইনে যা যা আছে, তা আগে হত না, এখন হবে।' 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
New Market Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget