এক্সপ্লোর

Suvendu Adhikari: প্রস্তুত হন, এরপর ভাইপো ধরা পড়বে: শুভেন্দু অধিকারী

Suvendu On Mamata: "কেষ্ট-অপা গেছে, প্রস্তুত হন, এরপর ভাইপোর সময় আসবে। সেদিন ফিরহাদ-অরূপও পাশে থাকবে না।'' বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কলকাতা: অনুব্রতর পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদের ফের পথে নামার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবার আক্রমণে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বলেন, "টাকা-সহ যাঁরা ধরা পড়ছে, তাদের বাঁচাতে প্রভাবশালীরা রাস্তায় নামছেন। কেষ্ট-অপা গেছে, প্রস্তুত হন, এরপর ভাইপোর সময় আসবে। সেদিন ফিরহাদ-অরূপও পাশে থাকবে না। বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। "প্রধানমন্ত্রীকে তুই বলেছেন! আমার নামে যা বলেছেন, ভবিষ্যতে তার উত্তর সুদে-আসলে দেব। কাশ্মীরে তেরঙ্গা যাত্রার অনুমতি লাগে না, এরাজ্যে লাগে।'' আক্রমণাত্মক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব বিরোধী দলনেতার: রবিবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর পাশাপাশি নাম না করে নরেন্দ্র মোদিকে নজিরবিহীন আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না নিলেও, তাঁর নিশানায় ছিল একদা তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীও। সোমবার তা নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিলেন শুভেন্দুও। সেইসঙ্গে হুঁশিয়ারিও।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে। বলছে, এই তো দিল্লি গিয়ে ৫০ জনের নাম দিয়ে এসেছি। হুমকি দিয়ে বলছে, একে গ্রেফতার কর, ওকে গ্রেফতার কর। এত বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।’’ আর এদিন পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, “কাল মমতা কোনো স্বাধীনতা সংগ্রামীর কথা বলেছেন ওই অনুষ্ঠানে? বলেছেন এইট পাশ মাগুর মাছ বিক্রেতা, হাজার কোটির মালিক অনুব্রতকে নিয়ে।’’

তবে বাকযুদ্ধের ইতি এখানেই নয়। গতকাল নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী বলেন তিনি? গতকাল মুখ্যমন্ত্রী বলেন, “বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ৯ কোটি টাকার চাল চুরি করেছে। আমি বলি হরিদাস। মমতা ২০ বছর চালই খায় না। সেসব কথা আবার শুনছে সব। এদের বিচার কোথায় হবে? এত বাড় বেড়ো না ঈশ্বর দেখে নেবে। এত বাড় বেড়ো না তৃণমূল লড়ে নেবে। কারও এলাকায় যাচ্ছে, মিটিং করছে, বলছে কাল তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে দেখবি। কে বলছে বিজেপি নেতারা, মীরজাফররা, গদ্দাররা। যাদের একদিন আমরা মায়ের আশ্রয় দিয়েছিলাম। নেচে নেচে কথা বলছে।’’ পাল্টা এদিন জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাও। শুভেন্দু অধিকারী বলেন, "প্রধানমন্ত্রীকে তুই বলেছেন?  আমার নামে যা বলেছেন, ভবিষ্যতে তার উত্তর দেব। টাকা সহ যারা ধরা পড়ছে, তাদের বাঁচাতে। প্রভাবশকলীরা রাস্তায় নামছে। প্রস্তুত হন, এরপর ভাইপো ধরা পড়বে। ববি-অরূপও পাশে থাকবে না সেদিন।''

আরও পড়ুন: Partha Chatterjee: 'অনুব্রতর পাশে মমতা, কেউ আমার খোঁজ নিচ্ছে'? জেলে আইনজীবীর কাছে জানতে চাইলেন পার্থ

 

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget