এক্সপ্লোর

Suvendu Adhikari on 21 July: '২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এবার এই নিহতদের পরিবারকে টাকা দেবে বিজেপি সরকার। ২১ জুলাইয়ের আগের দিনই প্রকাশ্যে এল কমিশনের রিপোর্ট। 

কলকাতা: ২১ জুলাই বহু বছর ধরে এই দিনটাতেই শহিদ দিবস পালন করেন মমতা বন্দোপাধ্যায়। তবে এবার সমস্যা জোরদার হয়েছে। 'কালীঘাট-তৃণমূল' না 'ঋতব্রত-তৃণমূল'? কারা করবে এই সমাবেশ?এই নিয়েই তুঙ্গে চাপানউতর। আর এর মধ্যে পড়ে সবচেয়ে বেশি অবহেলিত বোধ করছেন ১৯৯৩ সালে ২১ জুলাইয়ে প্রাণ হারানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধাদের পরিবার। এদিকে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এবার এই নিহতদের পরিবারকে টাকা দেবে বিজেপি সরকার। ২১ জুলাইয়ের আগের দিনই প্রকাশ্যে এল কমিশনের রিপোর্ট। 

এদিন বিধানসভায় ২১ জুলাই রিপোর্ট পেশের সময় বলেন, 'মহাকরণ থেকে ফাইল হারিয়ে যাওয়া নিয়ে তদন্ত প্রয়োজন আছে। কমিশনের প্রস্তাব মেনে হতাহতদের প্রয়োজনীয় আর্থিক সাহায্যও করেননি। নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দিতে বলেছিল কমিশন। কিন্তু তৎকালীন রাজ্য সরকার দিয়েছিল ২ লক্ষ টাকা করে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সেই টাকা দেবে রাজ্য সরকার। কেউ চাইলে নতুন করে FIR দায়ের করা যেতে পারে। আমি সব তথ্য বের করেছি, সব সামনে আসব'।          

আরও পড়ুন, ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর- এবার মূল অভিযুক্তর নাম প্রকাশ? কে সে?

প্রসঙ্গত, ২১ জুলাই, ১৯৯৩৷ তত্‍কালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় যুব কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে৷ পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়৷ ক্ষমতায় আসার পরে অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গঠন করে তৃণমূল সরকার।   

বিধানসভায় সোমবার শুভেন্দু অধিকারী এও বলেন, '১ জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অনেক সম্পত্তির মালিক হওয়া, রাজনৈতিক পদ কিংবা ক্ষমতা নয়, চার্টার্ড ফ্লাইটে ঘোরা। ২১ জুলাই কী হয়েছিল, এখনও জানে না পশ্চিমবঙ্গের মানুষ। বিধানসভা চলায় আমি সেই রিপোর্ট এখানে পেশ করব'। 

পাশাপাশি তিনি এও বলেন, 'সবচেয়ে বড় সাক্ষী বলে যিনি দাবি করেন, তাকেই ডাকেনি কমিশন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন, ডাকবেন না। বিদ্যুৎমন্ত্রী ফেঁসে যেতে পারেন, তাই তৎকালীন মুখ্যমন্ত্রী তথ্য দেননি।  ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল। তাই স্বভাবতই ওনার নাম আর প্রকাশ করা হয়নি। আইন অনুযায়ী তদন্ত হয়েছিল বলে কমিশন মনে করে না।'  

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget