এক্সপ্লোর

Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '

নেতাজিকে অসম্মান, বিজেপির অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ সরকারের। কাড়া হল তৃণমূল জমানায় দেওয়া বঙ্গবিভূষণ সম্মান।

শিবাশিস মৌলিক, কলকাতা : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের করল কোচবিহার জেলা পুলিশ। এরই মধ্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তাঁর বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার বেশি রাতে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও করেন তিনি। নেতাজি সংক্রান্ত অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে, গতকাল রাত পর্যন্ত ৯টি আলাদা আলাদা করে FIR দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে মোট ৫জনকে গ্রেফতার করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর বার্তা 
অনন্ত মহারাজের ক্ষমাপ্রার্থনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'উনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। তারপরেও উনি বর্ষীয়াণ মানুষ, সিনিয়র নাগরিক ... হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত।  আইন আইনের পথে চলবে'। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, এই বিষয়টিকে কোনওভাবে বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, 'চারজন গ্রেফতার হয়েছে, স্পেসিফিক ৬ টা এফআইআর হয়েছে। আইন আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলব না। কিন্তু ওঁর বয়স দেখে আমি বলব যে যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্টে করেছে এবং আলাদা করে ভিডিও করেছে, ... সবাইকেই নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবেন।' 

ক্ষমা চাইলেন অনন্ত
বৃহস্পতিবার রাতেই বিতর্কের মুখে সুর নরম করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। এদিন নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় অনন্ত মহারাজ বলেছেন, 'নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্য়ের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।' 

নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যে হবে গ্রেফতারি ? 

যদিও অনন্তের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। একবার নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিকবার চূড়ান্ত অপমানজনক মন্তব্য় করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ।  তাই দলেরই সাংসদকে দল থেকে বহিষ্কারের দাবি তুলছেন  রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।   বুধবার নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্টের ক্ষেত্রে গ্রেফতারির মতো কড়া ব্য়বস্থার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।  গ্রেফতার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামী উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা কিরণকুমার দাসকে।  অনন্ত মহারাজের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া ব্য়বস্থা নেওয়া হবে কবে? বলবে সময়।  

 

                            

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Advertisement

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget