এক্সপ্লোর

Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা 'কোনও অবস্থাতেই চাঁদাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স'।

কলকাতা: 'চাঁদার জুলুম ও ক্ষমতার অপব্যবহারে জিরো টলারেন্স বিজেপি সরকার', সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,  'পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্মকর্তারা ট্রাকটিকে অন্যায়ভাবে আটক করে। চালককে অবৈধভাবে হয়রানি করা হয়, ঘুষের জন্য চাপ দেওয়া হয়। তিনি অস্বীকার করলে, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে পরিবহণ বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। রামপুর চেকপোস্টে কর্মরত অভিযুক্ত মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের বরখাস্ত করা হয়েছে'।   

এরপরই মুখ্যমন্ত্রীর কড়া বার্তা 'কোনও অবস্থাতেই চাঁদাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স', আইনের ঊর্ধ্বে কেউ নয়, পোস্ট মুখ্যমন্ত্রীর। 'এটি প্রশাসনের সকল স্তরের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে থাকুক। কোনও কর্মকর্তাকে দুর্নীতি, হয়রানি বা অবৈধ সুবিধা গ্রহণে জড়িত পাওয়া গেলে। তাকে কঠোরতম শাস্তিমূলক ও আইনি পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ'। 

উল্লেখ্য, বিধানসভায় পাস হয়েছে গুন্ডা-দমন বিল। সোমবার এই বিল নিয়ে বলতে গিয়ে গুন্ডাদের কড়া হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, 'শুনে রাখুন যা হয়ে গেছে তা অতীত। আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন ও কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, ১ বছর প্রিভেন্টিভ অ্যারেস্ট থাকবে।

বিক্ষোভ-প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে এবার কড়া পদক্ষেপ। অভিযুক্তদেরই ঘটিবাটি বেচে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাস করাতে গিয়ে, ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এর আগে মুখ্যমন্ত্রী বলেন, 'সুদ সহ আদায় করব। ৩ গুণ টাকা আদায় করব। ভিটেমাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাব না। স্থাবর অস্থাবর সব সম্পত্তি অ্যাটাচমেন্ট করব খুব দ্রুত, নিলাম করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিভ অ্যারেস্ট। তাইতো? ১ বছর পর্যন্ত।' 

গত ১৫ বছরের তৃণমূল জমানায় এরাজ্য়ে বারবার অভিযোগ উঠেছে গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার। থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, থানায় হামলা চালানো, কিছুই বাদ যায়নি। এই প্রেক্ষাপটে সোমবার শুভেনদু অধিকারী বিধানসভায় কড়া হুঁশিয়ারি দেন।  

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেছেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেছেদায় গ্রেফতার
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget