এক্সপ্লোর

Suvendu Adhikari: 'পাহাড় থেকে সমতল, মাতৃশক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াত', মহিলাদের বাস সফর ফ্রি হওয়া নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

Free Bus Service: মুখ্যমন্ত্রী লিখেছেন, 'পাহাড় থেকে সমতল, মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল'

কলকাতা: কথা রাখল বিজেপি সরকার। ১ জুন অর্থাৎ আজ থেকেই রাজ্য়ে সরকারি বাসে মহিলাদের যাতায়াত হয়ে গেল ফ্রি। অর্থাৎ সরকারি বাসে মহিলাদের যাতায়াত করতে কোনও টাকা লাগবে না। আজ সকাল থেকেই বহু মহিলা বাসে বিনামূল্যে সফর করতে পারছেন। সঙ্গে রাখতে হচ্ছে পরিচয় পত্র। সেই পরিচয় পত্র দেখালেই মিলছে জিরো টিকিট। এই টিকিটে গন্তব্যের নাম উল্লেখ থাকলেও, থাকছে না কোনো ভাড়া। এই টিকিট নিয়েই আজ থেকে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন মহিলারা। আর এই বিষয় নিয়েই, নিজের এক্স হ্যান্ডল থেকে একটি লম্বা পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

কী লিখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

মুখ্যমন্ত্রী লিখেছেন, 'পাহাড় থেকে সমতল, মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। দেশের নারীশক্তির সশক্তিকরণে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নকে বাস্তবায়নের পথে একধাপ এগোল পশ্চিমবঙ্গ। রাজ্যের মাতৃশক্তি ভয় নয়, ভরসার প্রতি ভরসা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রতিশ্রুতি 'ভরসার শপথ' কে বাস্তবায়িত করতে ও শ্রদ্ধেয় মোদীজির মার্গ দর্শনকে পাথেয় করে আজ থেকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার পূর্বের ঘোষণা অনুসারে পাহাড় থেকে সমতল সকল সরকারি বাসে মাতৃশক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে। পশ্চিমবঙ্গে মাতৃশক্তির নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, স্বনির্ভরতা ও অধিকারকে সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর।'

বিনামূল্যে টিকিট পেতে কী কী প্রয়োজন?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আপাতত ১২ ধরনের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যেকোনও একটি সঙ্গে থাকলেই মহিলা যাত্রীরা ফ্রি পরিষেবা পাবেন। গ্রহণযোগ্য পরিচয়পত্রের তালিকায় রয়েছে—

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
    পাসপোর্ট
  • আয়ুষ্মান ভারত কার্ড
  • স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র
  • অন্যান্য সরকার অনুমোদিত পরিচয়পত্র
    বাসে ওঠার পরে শুধু পরিচয়পত্র দেখালেই কন্ডাক্টর বিনামূল্যে টিকিট ইস্যু করবেন।

 

 

রাজ্যে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালুর ফলে লক্ষ লক্ষ মহিলা যাত্রী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিত্যযাত্রীদের মাসিক যাতায়াত খরচ অনেকটাই কমবে। এখন দেখার, স্মার্ট কার্ড ব্যবস্থা কত দ্রুত চালু হয় এবং এই প্রকল্প বাস্তবে কতটা কার্যকরভাবে পরিচালিত হয়।

আরও পড়ুন: Dumdum Station: চলল বুলডোজার, জনবহুল দমদম স্টেশন থেকে যাবতীয় বেআইনি দখলদারি উচ্ছেদ!

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
NEET Question Leak: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Advertisement

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget