এক্সপ্লোর

Garden Reach Building Collapse: গার্ডেনরিচকাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল শুভেন্দুদের, হুঁশিয়ারি দিয়ে বললেন..

Suvendu Rally Garden Reach: মিছিল থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি শুভেন্দুর, বললেন..

শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, কলকাতা: গার্ডেনরিচকাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল করলেন শুভেনদু অধিকারী। মিছিল থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। অনুব্রত মণ্ডল, শেখ শাহাজাহানের মতোই ফিরহাদ হাকিমের অবস্থা হবে বলে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে ১১ জনের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার মৌন মিছিল করলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন,সব বেআইনি নির্মাণের খবর আমরা জানি। সব বেআইনি নির্মাণের  ( Illegal Construction)  বিরুদ্ধে ব্যবস্থা নেব।' শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে ঘটনাস্থলের কাছে যান বিজেপি নেতারা। সেখান থেকেই সোমবার ফের আসার বার্তা দেন বিরোধী দলনেতা।

বিপর্যয় স্থল থেকে বেরিয়ে এলাকার বিবেকানন্দ মূর্তিতে মাল্য দান করেন শুভেনদু অধিকারী।তোপ দেগে শুভেন্দু বলেন, 'অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানদের যা হয়েছে সামস ইকবালেরও তাই হবে। ফিরহাদ হাকিমেরও তাই হবে।' আগেও গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ের ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও মেয়রকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা। শুক্রবারও সেই ধারা বজায় রাখলেন তিনি। 

গার্ডেনরিচকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১১ জন। বৃহস্পতিবার ধ্বংসসতূপের নীচ থেকে স্থানীয় বাসিন্দা শেরুর দেহ উদ্ধার।এই মৃত্যু মিছিল নিয়ে দড়িটানাটানি চলছেই। শুক্রবারও মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ দেখা পুর ইঞ্জিনিয়ারদের একাংশ। ১৭ তারিখ মধ্যরাতে গার্ডেনরিচে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল আরও এক জনের দেহ। বৃহস্পতিবার মধ্যরাতে কংক্রিটের চাঙড় সরিয়ে আব্দুল রউফ নিজামি ওরফে শেরুর দেহ উদ্ধার করা হয়। শেরুর দেহ উদ্ধারের পরে গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন। 
 

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বহুতল বিপর্যয়ে ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমের সহযোগী ছিলেন শেরু। ভেঙে পড়া বহুতলেও একসঙ্গে কাজ করছিলেন ওয়াসিম ও আব্দুল রউফ নিজামি। ভেঙে পড়ার সময় বহুতলেই ছিলেন শেরু। বৃহস্পতিবারই শেরুর পরিবারের সঙ্গে দেখা করেন ফিরহাদ হাকিম। আব্দুল রউফ নিজামির দেহ উদ্ধারের পরে আর কেউ ধ্বংস্তূপের নীচে আটকে নেই বলে অনুমান কলকাতা পুরসভার উদ্ধারকারী দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর। 

আরও পড়ুন, যতোই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি : শুভেন্দু

অন্যদিকে, গার্ডেনরিচকাণ্ডে মৃত্যু মিছিলের দায় কার, এই নিয়ে বিতর্ক চলছেই। ঘটনার পরেই গার্ডেনরিচে গিয়ে কাউন্সিলরকে আড়াল করে সব দায় বিল্ডিং বিভাগের আধিকারিকদের ওপর চাপিয়েছিলেন মেয়র। বুধবার বিল্ডিং বিভাগের বৈঠকে ১৫ নম্বর বরোর এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমকও দেন মেয়র। এরপরে থেকে মেয়রের বিরুদ্ধে ক্ষুব্ধ বিল্ডিং বিভাগের আধিকারিকদের একাংশ। বৃহস্পতিবারের পর শুক্রবারও মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা। বিক্ষোভকারীদের দাবি গার্ডেনরিচ বিপর্যয়ের দায় নিতে হবে তৃণমূল পরিচালিত পুরবোর্ডকেও।

  

সেরা শিরোনাম

BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget