এক্সপ্লোর

Suvendu Adhikari : পুজোর আগে রাস্তা বেহাল কেন ? তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু

Suvendu Adhikari Protest Against Bad Road : খারাপ রাস্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পুজোর (Durga Puja) আগে শহর থেকে জেলা, উঠছে রাস্তা খারাপের অভিযোগ। কলকাতায় তো বটেই জেলা থেকেও উঠছে বেহাল রাস্তার অভিযোগ।  প্রতিবাদে এবার পথে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা।

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এ নিয়ে মিছিল করলেন শুভেন্দু অধিকারী।  রাস্তা কোথাও ভাঙা, কোথাও উঠে গিয়েছে পিচ। সন্তর্পণে যাতায়াত করছে টোটো, বাইক। যেকোনও মুহূর্তেই পড়ে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুজোর আগেও সারানো হয়নি রাস্তা।

এই পরিস্থিতির জন্য শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)  দুষলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে । (TMC)  খারাপ রাস্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেনন শুভেন্দু। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

' চাকরি চুরির সরকার, আর নেই দরকার' স্লোগান তুললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী বলেন, ' পিসি-ভাইপোর সরকার, আর নেই দরকার। কয়লা চুরির সরকার, আর নেই দরকার। বালি চুরির সরকার, আর নেই দরকার। গরু পাচারের সরকার, আর নেই দরকার।' বেহাল রাস্তার প্রতিবাদে মিছিলে হাঁটার পর হরিখালিতে দাঁড়িয়ে শুভেন্দু স্লোগান তুললেন, 'চোরদের সরকার, আর নেই দরকার। চাকরি চুরির সরকার, আর নেই দরকার। শৌচালয় চুরির সরকার, আর নেই দরকার। ' শুভেন্দুর সঙ্গে হাঁটলেন স্থানীয় বাসিন্দা, পার্টি কর্মীরা।  

মহিষাদলের নরঘাট থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার অবস্থা কার্যত বেহাল। খানাখন্দে ভর্তি রাস্তা, কার্যত মরণফাঁদ। সেই রাস্তা সারাইয়ের দাবিতেই, এদিন পথে নামেন শুভেন্দু অধিকারী। বললেন, ' এখানে টাকা তোলা হয়। ... যত ইঞ্জিনিয়ার-অফিসাররা টাকা তুলে বস্তায় ভরে, ভাইপোর পিএ-র কাছে পৌঁছে দেয়। গোটা রাস্তা শেষ। পুজোর আগে মরণফাঁদ।' 

মহিষাদলের বিডিও জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ে এই রাস্তা একাধিকবার খারাপ হয়েছে। জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই সরেজমিনে খতিয়ে দেখে ডিপিআর তৈরি করেছেন। পুজোর পরে রাস্তা মেরামত করা হবে। 

আরও পড়ুন : তৃতীয়ার দাম বাড়ল সোনার, জেনে নিন আজ বাংলায় সোনা রুপোর দাম  

 

                                                                                                          

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget