এক্সপ্লোর

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

TMC Asish Banerjee Death: ঋতব্রত বলছেন, 'গত বেশ কয়েকমাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিংয়ে যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানা বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি।'

কলকাতা : আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, '...নোটটা হৃদয়বিদারক। এতদিন... ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন, তিনি বলছেন রাজনীতিতে আসা ভুল হয়েছিল। গত বেশ কয়েকমাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিংয়ে যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানা বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি। গত ১৫ বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজড লুঠ এবং লিগালাইজড ব্লান্ডার হয়েছে, তার কুশীলব তো হাতেগোনা লোক। কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী থেকে সবাইকে নিতে হচ্ছে। যাঁরা কোনও কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তাঁরাও বাদ পড়ছেন না। এই অর্গানাইজড লুঠ এবং লিগালাইজড ক্রাইম যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে রাজ্যের জনমানসে, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি। আমরা কেউ তার দায় এড়াতে পারছি না এবং একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে।' 

'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত 

তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে হতবাক সকলেই। কেন এমনটা ঘটল, কী কারণে এমন হল, বুঝে উঠতে পারছেন না কেউই। শোকস্তব্ধ তাঁর দলের নেতা-কর্মী-সহ বিরোধী নেতা-নেত্রীরাও। রামপুরহাটের ৫ বারের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আমলে ডেপুটি স্পিকার পদেও আসীন হয়েছিলেন তিনি। বীরভূমে তৃণমূলের সংগঠন সামলানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমন জনপ্রিয় নেতার এ হেন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছেন এলাকাবাসীও। 

বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে 

রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আমলে বিধানসভার ডেপুটি স্পিকার পদও পান তিনি। তৃণমূল আমলের শেষ দিন পর্যন্ত বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্য়ান ছিলেন তিনি। অনুব্রত মণ্ডলের জেলবন্দি সময়ে, বীরভূমে তাঁর হাত ধরেই তৃণমূলের সংগঠন দাঁড়িয়ে ছিল।  ছাব্বিশের নির্বাচনে ধ্রুব সাহার কাছে পরাজিত হন। আশিস বন্দ্যোপাধ্যায়কে ২৪ হাজার ২৩৩ ভোটে পরাজিত করেন ধ্রুব সাহা। বাড়ি সংলগ্ন যে পার্টি অফিসে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়েছে, গত কয়েক মাস ধরেও এই পার্টি অফিসেই বসতেন আশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর জেলা তৃণমূলের চেয়ারম্য়ানের পদ ছেড়ে দেন আশিস বন্দ্যোপাধ্যায়। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

JP Nadda Convoy Attack : নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
Advertisement

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget