এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘কী করে এদেরকে হারাতে হয় আমি জানি’ দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা শুভেন্দুর

Panchayat Poll: "আমি যেভাবে  কোম্পানির মালিককে হারিয়েছি, আপনারাও পারবেন। প্রতি বুথে আমার ৫০টা লোক দরকার। ৩০ জন যুবক ও ২০ জন মহিলা।’’ বললেন রাজ্যের বিরোধী দলনেতা।

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন তিনি বলেন,  “কী করে এদেরকে হারাতে হয় আমি জানি। আমি যেভাবে  কোম্পানির মালিককে হারিয়েছি, আপনারাও পারবেন। প্রতি বুথে আমার ৫০টা লোক দরকার। ৩০ জন যুবক ও ২০ জন মহিলা।’’ “মহিলারা হবেন মা ভবানী আর পুরুষরা হবেন স্বামী বিবেকানন্দর শিষ্য।’’ পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন শুভেন্দু: দলীয় সভা থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "বুথগুলো রেডি করুন। ৫০টা লোক দরকার আমার। ৩০ জন যুবক ও ২০ জন মহিলা প্রয়োজন। কে কী হা্রাতে হয় শুভেন্দু অধিকারী জানে। ঠিক যেভাবে রাস্তার ওপারে কোম্পানির মালিককে হারিয়েছি।'' 

শুভেন্দুকে পাল্টা তোপ কুণালের: শুভেন্দু অধিকারীকে পাল্টা তোপ দেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন তিনি বলেন, "নন্দীগ্রাম কেন, পূর্ব মেদিনীপুরজুড়ে শুভেন্দু অধিকারীর ধস চলছে। লোক চলে যাচ্ছে। আদি বিজেপিরা ওঁকে মানে না। পরিষ্কার বলছি, এঁদের বিরুদ্ধে লড়াই ছিল। সিবিআই-ইডি (CBI-ED) থেকে বাঁচতেই আমাদের উপর ছরি ঘোরাচ্ছে। ওঁকে কেউ মানছে না। হীনমন্যতায় ভুগছে। গতকাল খেজুরিতে (Khejuri) ৩০০-৪০০ লোকের সভা করেছে। খেজুরিতে আমাদের ১০ হাজার লোকের সভা হয়েছে। সবাই দেখেছে। বুথে লোক চাই। কর্মী তো ওদের নেই। লোক দরকারের কথা বললে কুমোরটুলিতে অর্ডার দিক।'' 

ক্রমেই চড়ছে বাগযুদ্ধের পারদ: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Poll)। তার আগে ক্রমেই চড়ছে বাগযুদ্ধের পারদ। হুঙ্কার - পাল্টা হুঙ্কার। পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে পুলিশের বিরুদ্ধে সরব নওশাদ সিদ্দিকি (Naoshad Siddique)। ভাঙড়ের কর্মীসভা থেকে পুলিশকে হুঁশিয়ারি নওশাদের । নাম না করে ভাঙড় থানার ওসিকে হুঁশিয়ারি দিলেন বিধায়ক। কার্যত হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, ‘ট্রান্সফার নিয়ে যেখানেই চলে যান না কেন, একদিন ভাঙড়েই ফিরিয়ে আনব, তখন ট্রাফিক পুলিশের (Traffic Police) কাজ করতে হবে, রাস্তায় দাঁড়িয়ে সারাদিন গাড়ি লক্ষ্য করে হাত দেখাবেন’ ভাঙড়ে (Bhangar) দলীয় কর্মিসভা থেকে হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক (ISF MLA) নওশাদ সিদ্দিকির। 

আরও পড়ুন: TET: জারি একাধিক বিধি, নবান্ন ঠিক করল এই পথেই সুষ্ঠভাবে হবে টেট

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget