এক্সপ্লোর

Tata in West Bengal: জিতলে TATA-কে ফিরিয়ে আনবে বিজেপি, প্রতিশ্রুতি শুভেন্দুর, স্মরণ করালেন রতন টাটার ‘গুড M, ব্যাড M’ মন্তব্য

Suvendu Adhikari: টাটা-র প্রসঙ্গ তুললেন শুভেন্দু। তৃণমূলকে হারাতে মানুষকে একজোট হতে আহ্বান জানালেন।

বর্ধমান: পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। SIR নিয়ে মিথ্য়াচারের অভিযোগ তুলে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু। আর সেখানেই টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। তৃণমূলকে হারাতে মানুষকে একজোট হতে আহ্বান জানান তিনি। (Suvendu Adhikari)

রবিবার বর্ধমানে দাঁড়িয়ে শুভেন্দুকে বলতে শোনা যায়, "রতন টাটা বলে গিয়েছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করল। আমি খারাপ M-কে ছাড়লাম, ভাল M-এর কাছে যাচ্ছি। খারাপ M-এর নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ M-এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভাল M-এর নাম রতন টাটা বলে গিয়েছেন, নরেন্দ্র মোদি।" (Bardhaman News)

রতন টাটার যে মন্তব্যকে উদ্ধৃত করেছেন শুভেন্দু, হুগলির সিঙ্গুর থেকে ন্যানোর কারখানা গুজরাতের সানন্দে সরিয়ে নিয়ে যাওয়ার সময় তা বলতে শোনা গিয়েছিল প্রয়াত শিল্পপতিকে। তাঁর বক্তব্য ছিল, "বলেছিলাম, মাথায় ঠেকালেও যাব না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্রিগার টিপে দিলেন।" "ব্যাড M ছেড়ে গুড M"-কে বেছে নেওয়ার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গই এদিন টানেন শুভেন্দু।

পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে টাটা-কে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন শুভেন্দু। তিনি  বলেন, "বিজেপি-কে আনুন, আমরা টাটা-কে পশ্চিমবঙ্গে আনব। OMR OMR শিটে চাকরি হবে। ২ কোটি ১৫ লক্ষ বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, ৮ লক্ষ কোটি টাকা ঋণ। দায়ী তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি, ভোট পরবর্তী হিংসায় নাম আছে। আর একটা কর্মীর গায়ে হাত দেবেন। তার পর ওই বুথে এসে দেখা করব আমি। আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের রাজধানী বর্ধমান। কোনও উন্নয়ন হয় না। এখানকার চেয়ারম্যান চুরির দায়ে মুম্বই পুলিশের নোটিস পায়। তৃণমূল মানে...! চোর ধরো...জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও...।" (Tata in West Bengal)

২০২৬ সালে 'বদলও হবে, বদলাও হবে' বলেও এদিন হুঙ্কার দেন শুভেন্দু। তিনি বলেন, "শুধু চিনে রাখছি এদের। বদলও হবে, বদলাও হবে। '২৬-এ বদলও হবে, বদলাও হবে। পরিবর্তন সঙ্কল্প যাত্রা কেন? আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে এই তৃণমূল নামক পরিবারবাদী, তোষণের রাজনীতি করা, আপাদমস্তক চোর, দুর্নীতিগ্রস্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার মালিকের নাম মমতা বন্দ্যোপাধ্য়ায় আর ম্যানেজিং ডিরেক্টর তোলাবাজ ভাইপো, তাদের উপড়ে ফেলার জন্য আমাদের পরিবর্তন করতে হবে।"

SIR নিয়েও এদিন তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল, "বাংলাদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসে অবৈধ এপিক, অবৈধ রেশন কার্ড করে যারা ভোটার তালিকায় নাম তুলেছে, তারা অনুপ্রহেশতারী, তারা হল বাংলাদেশি মুসলিম। তাদের নাম ভোটার তালিকায় থাকবে না।" গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার কাজই নির্বাচন কমিশন করেছে বলে দাবি করেন শুভেন্দু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget