এক্সপ্লোর

Diesel in Container: কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র, শিথিল হল ঊর্ধ্বসীমাও, ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: রবিবার এই সিদ্ধান্তের কথা জানান শুভেন্দু। স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ এবং জন পরিষেবার ক্ষেত্রে কন্টেনারে ডিজেল সরবরাহে আর বিধিনিষেধ রইল না।

কলকাতা: কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র। শিথিল করা হল ঊর্ধ্বসীমাও। রবিবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, কন্টেনাটে ডিজেল সরবরাহে নিষেধাজ্ঞা থাকায় সমস্যায় পড়ছিলেন বহু মানুষ। কৃষকরা সমস্যায় পড়ছিলেন, সমস্যায় পড়তে হচ্ছিল হাসপাতাল, জরুিরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। তাই বিষয়টিতে হস্তক্ষেপ করল তাঁর সরকার। মানুষের স্বার্থরক্ষায় কন্টেনারে ডিজেল সরবরাহে আর বাধা রইল না। স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ এবং জন পরিষেবার ক্ষেত্রে কন্টেনারে ডিজেল সরবরাহে আর বিধিনিষেধ রইল না। (Suvendu Adhikari)

রবিবার এই সিদ্ধান্তের কথা জানান শুভেন্দু। সোশ্যাল মিডিয়ায় জানান, জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি যাতে কোনও বাধা ছাড়া সুচারু ভাবে এগোতে পারে, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তাঁর সরকার। শুভেন্দু লেখেন, 'সম্প্রতি কন্টেনারে ডিজেল সরবরাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার ফলে আমাদের পরিশ্রমী কৃষক ভাইয়েরা, বিভিন্ন হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে সম্মুখীন হচ্ছিল। জনগণের স্বার্থরক্ষায় অবিলম্বে হস্তক্ষেপ করছে পশ্চিমবঙ্গ সরকার'। (Diesel in Container)

আরও পড়ুন: কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র, শিথিল হল ঊর্ধ্বসীমাও, ঘোষণা শুভেন্দু অধিকারীর

শুভেন্দু আরও লেখেন, 'দেশের প্রধান তেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যাতে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ বিধিনিষেধের আওতায় থেকে সম্পূর্ণ ভাবে ছা়ড় দেওয়ার। এই সব জরুরি বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা এবং গ্রাহক চাইলে কন্টেনার বা পাত্রে ডিজেল ভরে নিয়ে যেতে পারবেন এবং জ্বালানি প্রদানের যে সর্বোচ্চ ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছিল, শিথিল করা হয়েছে তাও। নির্ঝঞ্ঝাট ভাবে পাম্পগুলিতে শুধুমাত্র প্রাথমিক পরিচয়পত্র দেখালেই চলবে'।

সম্প্রতি কন্টেনারে জ্বালানি নেওয়ায় বিধিনিষেধ চাপানো হয়েছিল। বলা হয়েছিল, কোনও প্লাস্টিকের বোতল বা কন্টেনারে তেল দেওয়া হবে না। শুধু তাই নয়, এককালীন ২০০ লিটারের বেশি ডিজেল দেওয়া যাবে না বলেও জানানো হয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে তেল আমদানি নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল, সেই পরিস্থিতিতে ওই সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে একবারে তেল কিনে মজুত করতে না পারেন কেউ, তেলের দামও নিয়ন্ত্রণে থাকে। 

আরও পড়ুন: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’

সেই সময় বলা হয়েছিল, সরাসরি গাড়ির ট্যাঙ্কে অথবা PESO অনুমোদিত কন্টেনারে তেল বিক্রি করতে পারবে রিটেল সংস্থাগুলি। গ্রাহক প্রতি দিনে সর্বোচ্চ ২০০ লিটারের বেশি তেল বিক্রি করা যাবে না। শিল্প সংস্থা, বাণিজ্যিক সংস্থাগুলি রিটেল আউটলেট থেকে তেল কিনতে পারবে না। প্রাথমিক ভাবে ৯০ দিনের জন্য ওই নিয়ম চালু করা হয়। 

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget