এক্সপ্লোর

Suvendu Adhikari: 'জেলে কীভাবে ফোন ব্যবহার করছে আসামীরা?' প্রেসিডেন্সি জেলের সুপার-চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড মুখ্যমন্ত্রীর

'জেলবন্দিদের সঙ্গে যাঁরা ফোনে কথা বলেছেন, তাঁরাও অভিযুক্ত', জেলে অপরাধচক্র ভাঙতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

কলকাতা: জেলেই ঘুঘুর বাসা, সাসপেন্ড প্রেসিডেন্সি জেলের সুপার-চিফ কন্ট্রোলার। গারদের আড়াল থেকেই সক্রিয় অপরাধচক্র, কড়া পদক্ষেপ সরকারের। 'সন্দেশখালির শাহজাহান-সহ অনেকে জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছে। জেল থেকেই অপরাধচক্র চালানোর ঘটনায় জেল সুপার-সহ সাসপেন্ড ২। প্রেসিডেন্সি জেল থেকে প্রচুর মোবাইল ফোন বাজেয়াপ্ত। কাদের নামে বাজেয়াপ্ত ফোনের SIM, জানতে CID তদন্ত। জেলবন্দিদের সঙ্গে যাঁরা ফোনে কথা বলেছেন, তাঁরাও অভিযুক্ত', জেলে অপরাধচক্র ভাঙতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।                                                    

নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রেসিডেন্সি জেলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে প্রচুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। অপরাধীরা জেলের মধ্যেও অপরাধচক্র চালিয়ে যাচ্ছিল। বছরের পর বছর এই কাজ চালিয়ে যাচ্ছিল তারা। দমদম জেল-সহ বিভিন্ন জেলে এই অভিযোগ পাওয়া গিয়েছে। আগের সরকারের অপদার্থতায় এই ঘটনা ঘটেছে'।                                      

আরও পড়ুন, 'স্বস্তি সেদিন পাব, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন', IPS-দের সাসপেন্ডের পর বিস্ফোরক অভয়ার মা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও বলেন, 'সন্দেশখালির কুখ্যাত শাহজাহান-সহ অনেকে জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছে। জেলে বসে অপরাধচক্র চালানোর ঘটনায় সাসপেন্ড ২। প্রেসিডেন্সি জেলের সুপার ও চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করা হল। বাজেয়াপ্ত মোবাইলের SIM কাদের নামে, তা জানতে তদন্তভার CID-কে। জেলবন্দিদের সঙ্গে যাঁরা ফোনে কথা বলেছেন, তাঁরাও অভিযুক্ত'। 


গতবছর বরানগরের সোনার দোকানে ডাকাতি-খুনের ঘটনাতেও উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। প্রেসিডেন্সি জেলে বসেই সোনার দোকানে হামলার ছক কষা হয় বলে অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'যারা আগের সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে আবার গাফিলতিও থাকতে পারে। গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন, শাসকদের একাংশের সহযোগিতায় আমি স্বরাষ্ট্রসচিবকে বলব কেসটা CID-কে হস্তান্তর করতে। সিমগুলো কাদের নামে আছে, কী করে ঢুকল, এটার যে রুটটাকে বার করতে হবে, তাহলে এটা বন্ধ হবে। তৎকালীন সরকারের রাজনৈতিক চাপ হতে পারে, কোনও প্রভাবশালী ব্যক্তি থাকতে পারে এর মধ্যে'।

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
উৎসবের মুখে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, ৯ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget