এক্সপ্লোর

RG Kar Case: 'স্বস্তি সেদিন পাব, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন', IPS-দের সাসপেন্ডের পর বিস্ফোরক অভয়ার মা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, RG Kar কাণ্ডের তদন্তের সঙ্গে যুক্ত IPS অফিসাররা সাসপেন্ড, প্রতিক্রিয়ায় অভয়ার মায়ের দাবি তিনি স্বস্তি পাবেন যেদিন এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন।

কলকাতা: কথা রাখল নতুন সরকার। খুলল আর জি কর ফাইলস। সাসপেন্ড IPS বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত। আর জি মেডিক্যাল কলেজে, কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ! খুন! যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। চিকিৎসক মেয়েকে হারিয়ে লড়াইয়ে নেমেছিলেন মা। বিচারের আশায় বিজেপির পতাকায় যোগ দিয়েছিলেন রাজনীতিতে। পানিহাটিতে পেয়েছেন জয়। তবে এটাই লক্ষ্য নয়। এদিন যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে,  আর জি করকাণ্ডের তদন্তের সঙ্গে যুক্ত ৩ IPS অফিসারকে সাসপেন্ড, প্রতিক্রিয়ায় অভয়ার মায়ের দাবি তিনি স্বস্তি পাবেন যেদিন এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন। 

এদিন অভয়ার মা বলেন, 'এই আইপিএস অফিসাররা সেমিনার রুমে ছিলেন। এই ইন্দিরা মুখোপাধ্যায়, প্রেস মিট করে সেমিনার রুমে কারা কারা ছিল তা নিয়ে মিথ্যে কথা বলেছেন। অভিষেক গুপ্তা আমার মেয়ের ডেডবডির সামনেই টাকা ধরাতে এসেছিল। সেটা যেন আমরা না বলি তার জন্য হুমকি দেওয়া হয়েছিল। আমাদের বলা হত কিছু বললে মেয়ের বিচার হবে না। মেয়েটাকে হারিয়েছি, ন্যায়ের পথে যা হয় হবে, এটা ভেবেই বলে দিয়েছি। ভয় না পেয়েই বলেছি। সেদিন না বললে কোনওদিনই মুখ খুলতে পারতাম না। টাকা ধরবেন না প্রতিবাদ করতে শিখুন। প্রধানমন্ত্রী মাথায় হাত রেখে আশ্বাস দিয়েছিলেন। উনি সেটার দাম রেখেছেন।'      

আরও পড়ুন, 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?

তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের আড়াল করে রেখেছেন। কেন করছেন? দোষীদের আড়াল করতে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করেছেন। জবাব দিতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলেই সব জানা যাবে। তৃণমূল শেষ প্রমাণটুকুও রাখতে দেয়নি। নির্মল ঘোষ, সোমনাথ দে-রা শেষ প্রমাণও রাখতে দেয়নি। টালা থানায় ২ ঘণ্টা বসে ছিলাম। স্বস্তি সেদিন পাব, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিনীত গোয়েল এই কাজ করেছে। উনি সেমিনার রুমে ফোনে কথা বলে আমাদের ধরিয়ে দেন যে সিএম কথা বলবেন। আমার মেয়েকে যখন চুল্লিতে ঢোকানো হল তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখোপাধ্যায়ের পিঠ চাপড়ে বলেছিলেন ওয়েল ডান বয়। এবার মাথা ধরা পড়বে আর কেউ পালিয়ে বাঁচবেন না।'  

মেয়ের মৃত্যু জীবন তছনছ করে দিয়েছে! আজ তিনি বিজেপির বিধায়ক! তদন্তে সত্যিটা বেরিয়ে আসবে বলে আশা করছেন নিহত চিকিৎসকের মা, পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget