এক্সপ্লোর

Suvendu Adhikari: 'এই অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি পেতে চাই', প্রধানমন্ত্রীর সামনেই 'স্বপ্ন পূরণের' আহ্বান শুভেন্দুর

PM Modi Rally: এদিন মেট্রো প্রকল্প ও একাধিক প্রকল্পের উদ্বোধনের পর দমদমে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

কলকাতা : "আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই, ভাল থাকতে চাই। এই অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি পেতে চাই।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দুর্নীতি, অনুপ্রবেশ ও তোষণের রাজনীতির অভিযোগ তুলে রাজ্যের শাসকদলকে বিঁধলেন।  

শুভেন্দু বলেন, "প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত, তোষণের সরকার ৫৪০ কিলোমিটার বাংলাদেশ সীমান্তে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী  এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গে এবং ভারতকে বরবাদ করছে। আপনাকেই এই অবৈধ অনুপ্রবেশকারী-মুক্ত করতে হবে। আপনিই পারবেন।"

তাঁর সংযোজন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে। আপনিই পারবেন। আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই, ভাল থাকতে চাই। এই অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি পেতে চাই। তৃণমূলকে তাড়াতে হবে, নরেন্দ্র মোদির নেতৃত্বে। রাষ্ট্রবাদী সরকার তৈরি করে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে হবে।" 

একইভাবে এরাজ্যে পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, "বাংলার প্রয়োজন আসল পরিবর্তন। পরিবর্তন যেটা স্লোগানে নয়, কাজে দেখা যাবে। সেই পরিবর্তন যা ঘরের ছেলে-মেয়েদের এ রাজ্যেই চাকরি দিতে পারবে। পরিবর্তন যা মেয়েদের সুরক্ষা দেবে। বাড়ি ও দোকানকে জ্বলে যাওয়া থেকে বাঁচাবে। পরিবর্তন যা সকলকে সুবিধা দেবে। কৃষকদের সম্মান দেবে, ফসলের সঠিক দাম দেবে। পরিবর্তন... যেখানে অপরাধী ও দুর্নীতিগ্রস্তরা সরকারে নয়, জেলে থাকবে। এমন পরিবর্তন, যেখানে সুশাসন হবে। গরিবরাও সম্মান নিয়ে বাঁচবে। আসল এই পরিবর্তন শুধু বিজেপিই আনতে পারবে। তাই বাংলার ঘরে ঘরে আমাদের একটা কথা পৌঁছে দিতে হবে, বাংলার সব কোণ থেকে একটাই আওয়াজ আসতে হবে, বাঁচতে চাই, বিজেপি তাই।" PM Modi Rally

তৃণমূলকে একাধিক ইস্যুতে একহাত প্রধানমন্ত্রী। তিনি বলেন, "দুর্নীতির জেরে যুবকদের ভবিষ্যৎ খারাপ হয়ে গেছে। মেয়ে-বোনদের উপর অত্যাচার বেড়ে গেছে। অপরাধ ও দুর্নীতি তৃণমূলের পরিচয় হয়ে উঠেছে। তাই যতদিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে, ততদিন বাংলার উন্নতি অবরুদ্ধ থাকবে। তাই আজ বাংলার প্রত্যেক মানুষ বলছেন, তৃণমূল গেলে তবেই বাংলায় আসল পরিবর্তন আসবে।" এরপরই বাংলায় তিনি বলেন, "টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন হবে।" এদিন দমদমের সভায় রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্যের অন্যান্য শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget