এক্সপ্লোর

Suvendu Adhikari : শুভেন্দুর বিজয়া সম্মিলনীর আগে আগুন জ্বলল নন্দীগ্রামের রাস্তায়, অবরোধ তুলতে নামল পুলিশ

Suvendu Adhikari Nandigram : তিনঘণ্টারও বেশি সময় ধরে তেখালি-নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরোধ তৃণমূল কর্মীদের

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : শুভেন্দু অধিকারীর ( Suvendu Ahikari ) বিজয়া সম্মিলনী । আর তার  আগে ভয়ঙ্কর উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের ( Nandigram ) মহেশপুরে । 

পথ অবরোধ TMC র 
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগেই পথ অবরোধ করল তৃণমূল। তা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় অশান্তি আটকাতে।

 শুভেন্দুর বিজয়া সম্মেলনী
পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জেলায় জেলায় বিজয়া সম্মেলনীর আয়োজন করছে বিজেপি।  বিকেলে নন্দীগ্রামের মহেশপুরে বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকায় তাদের পতাকা, ব্যানার ছিঁড়ে দেন বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মী, সমর্থকদের মারধরও করা হয় বলে অভিযোগ ঘাসফুল শিবিরের।

রাজ্য সড়ক অবরোধ তৃণমূলের
তৃণমূল তিনঘণ্টারও বেশি সময় ধরে শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মিলনীর মঞ্চের কাছে তেখালি-নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রাখে তৃণমূল কর্মীরা। শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান বানচাল করতেই মিথ্যা অভিযোগে পথ অবরোধ, পাল্টা দাবি করে বিজেপি। 

এলাকায় তৃণমূলের পতাকা-ব্যানার ছিঁড়ে দিয়েছেন বিজেপি কর্মীরা, অভিযোগ করেন শাসক দলের কর্মীরা। রাস্তায় জলে আগুন। ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। 

অন্যদিকে, ২০২১-এর একটি মামলার সূত্রে শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠায় তমলুক থানা। গত বছর তমলুক এসপি অফিসের সামনে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। সেই মামলায় এবার বয়ান রেকর্ডের জন্য বিরোধী দলনেতাকে নোটিস পাঠাল  পুলিশ।

নোটিসে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ মতো শুভেন্দু অধিকারী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর সময় ও জায়গার কথা জানালে, সেখানে গিয়ে বয়ান রেকর্ড করবে পুলিশ। তবে নন্দীগ্রামের বিধায়ক এই  নোটিসকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, এই কেসে অধিকাংশই জামিন পেয়েছেন। তাছাড়া তাঁকে নোটিস দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টেরও নির্দেশ রয়েছে। তাই তিনি এই নোটিসকে গুরুত্ব দিচ্ছেন না।   

                                       

                               

                                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget