এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল না, আচমকা সিদ্ধান্ত বদলের বলি ডিএম-বিডিও', ট্যুইট শুভেন্দুর

Suvendu Adhikari Tweet: ট্যুইটে শুভেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রীর সভা থেকে শীতবস্ত্র বিতরণের কোনও পরিকল্পনাই ছিল না। মুখ্যমন্ত্রী আচমকা সিদ্ধান্ত বদল করায়, তার বলি হতে হয়েছে ডিএম, বিডিওকে।'

কলকাতা: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভায় ১৫ হাজার শীতবস্ত্র বিলির কর্মসূচিতে মঞ্চে শীতবস্ত্র না থাকায় ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলা শাসক ও বিডিওকে তীব্র ভর্ত্‍‍সনা করেন তিনি। দীর্ঘক্ষণ মঞ্চে বসে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট কুড়ি পর শীতবস্ত্র এলে শুরু হয় কর্মসূচি। এই ঘটনা নিয়েই এবার সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

এদিন ট্যুইটে শুভেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রীর সভা থেকে শীতবস্ত্র বিতরণের কোনও পরিকল্পনাই ছিল না। মুখ্যমন্ত্রী আচমকা সিদ্ধান্ত বদল করায়, তার বলি হতে হয়েছে ডিএম, বিডিওকে। মঞ্চে উনি নাটক করেছেন পঞ্চায়েত ভোটের আগে নিজের গরিব দরদী ভাবমূর্তি তৈরির জন্য’, ট্যুইট শুভেন্দু অধিকারীর।                                             

রাজ্যের বিরোধী দলনেতা এও বলেন, ‘বিডিওকে দেওয়া সরকারি নির্দেশে অন্য ছবি। ২৮ নভেম্বরের মধ্যে গুদাম থেকে তুলতে হবে শীতবস্ত্র। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তা দুঃস্থদের মধ্যে বিতরণ করতে হবে’, সরকারি নির্দেশের প্রতিলিপি তুলে ধরে ট্যুইট বিরোধী দলনেতার।                  

কী হয়েছিল সেদিন? 
 

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সরকারি অনুষ্ঠানে বেনজির ঘটনা। সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে শীতবস্ত্র বিলির কর্মসূচি। কিন্তু, মঞ্চে নেই শীতবস্ত্র। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও বিডিওকে তীব্র ভর্ত্‍‍সনাও করেন। এরপর মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘাড়ে। আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে, গালাগালি খাই আমি। অথচ আমি জানিই না। আমার কোনও দোষ নেই।" 

এদিকে, শুভেন্দু অধিকারীকে আলিপুর আদালতে হাজিরার নির্দেশ। ১৯ ডিসেম্বর আলিপুর আদালতে সশরীরে হাজিরার নির্দেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার করা মানহানি মামলায় হাজিরার নির্দেশ। অভিষেকের বাবার সংস্থার সম্পত্তি নিয়ে মন্তব্য করেন শুভেন্দু । সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মানহানির মামলা দায়ের হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget