এক্সপ্লোর

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, কারা পাবেন কারা পাবেন না স্পষ্ট জানান হল

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'অন্নপূর্ণা যোজনা পেতে এই ফর্ম পূরণ করতে হবে। অন্নপূর্ণা যোজনায় মহিলারা পাবেন ৩ হাজার টাকা।

কলকাতা: নবান্নে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্মপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিমাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেবে রাজ্য। 

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'অন্নপূর্ণা যোজনা পেতে এই ফর্ম পূরণ করতে হবে। অন্নপূর্ণা যোজনায় মহিলারা পাবেন ৩ হাজার টাকা। যাঁদের ভারতীয় তালিকায় নাম নেই তাঁরা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। আয়কর দিলে প্রকল্পের সুবিধা মিলবে না। CAA-তে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি, আধা সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না। ভারতীয় ছাড়া কাউকে অন্নপূর্ণা যোজনার ভাতা নয়'। 

মুখ্যমন্ত্রী বলেন, 'SIR-এ ট্রাইব্যুনালে আবেদনকারীরা প্রকল্পের সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা যোজনায় উঠে যাবে। আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে ৩ হাজার টাকা ঢুকবে। অন্নপূর্ণা যোজনায় পরিচ্ছন্ন তালিকা হবে। ৯০ দিন এই প্রক্রিয়া চলবে। অনলাইন এবং অফলাইনে এই ফর্ম পূরণ করা যাবে। ১৫, ১৬ এবং ১৭ তারিখ জনকল্যাণ শিবিরে অফলাইনে ফর্ম পূরণের বিষয়ে সাহায্য করা হবে। এই ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে পরিবারের ডিটেলসও নেওয়া হবে যাতে কোনও অভিযোগ না ওঠে। যারা ন্যায্য তাঁরা যেন পায় সেই কাজ দেখতে হবে'। 

আরও পড়ুন , অন্নপূর্ণা ভাণ্ডার পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী কী পরিষেবা রাখতে হবে? জুনের আগেই করতে হবে এই কাজ

যতদিন 'অন্নপূর্ণ যোজনা' চালু না হচ্ছে, ততদিন 'লক্ষ্মীর ভাণ্ডার' যাঁরা পেতেন, তাঁরা পাবেন। পরে ঝাড়াই-বাছাইয়ের মধ্যে দিয়ে যোগ্যদের দেওয়া হবে মাসে ৩ হাজার টাকা করে। মঙ্গলবার এই ঘোষণার পরপর বুধবার থেকেই নবান্ন থেকে নতুন প্রকল্পের ফর্ম বিলি চালু হবে। একইসঙ্গে শুরু হচ্ছে যোগ্য বাছাইয়ের কাজও।

মুখ্যমন্ত্রী আরও বলেন, '১জুন থেকে প্রক্রিয়া ৯০ দিন পর্যন্ত চলবে। এখনই স্বাস্থ্যসাথী বন্ধ নয়, আয়ুষ্মান চালু হলে বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। ২ কোটি ৯০ লক্ষ প্রাপক বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পান। তার মধ্যে ৩০ লক্ষ ভুয়ো বাদ যাবে। ১জুন থেকে ৯০ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। প্রত্যেকটা পুরসভাতে কাজ চলবে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে। ওয়ার্ডভিত্তিক অনুযায়ী কাজ হবে, বিধায়করাও সহযোগিতা করবেন। এনরোলমেন্ট হলে তবেই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের মত মহিলা বাদে অন্য কেউ যাতে এই প্রকল্পের টাকা না পায় সেই দিকে দেখতে হবে। কতজন এনরোলমেন্ট হলেন, প্রতি সপ্তাহে অগ্নিমিত্রা পাল জানাবেন। যাঁদের জন্য এই কর্মসূচি তাঁরা উপকৃত হবেন। প্রক্রিয়া শেষ করতে যে লক্ষ্যমাত্রা দিয়েছি তার আগেই শেষ হয়ে যাবে। পুরো প্রক্রিয়া শেষ হয়ে গেলে আমরা রাজ্য সরকারের ওয়েবসাইটে তুলে দেব'।  

 

সেরা শিরোনাম

Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget