এক্সপ্লোর

Suvendu Adhikari : স্কুল খোলার দাবিতে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ-স্লোগান শুভেন্দুর, পুলিশের সঙ্গে বচসা

Demand of school re-opening : দিকে দিকে জোরালো হচ্ছে স্কুল খোলার দাবি..

কলকাতা : স্কুল-কলেজ খোলার দাবি। বিকাশ ভবনের সামনে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি বিধায়কদের আটকাল পুলিশ। সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে বিকাশ ভবন যাওয়ার সময় বাধা পান তিনি। পুলিশের বাধায় রাস্তাতেই দলীয় বিধায়কদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিরোধী দলনেতা। 

কোভিড পরিস্থিতিতে দিকে দিকে স্কুল-কলেজ খোলার দাবি জোরাল হচ্ছে। চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এই পরিস্থিতিতে আজ শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির বিধায়কদের একটি দল আজ বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। স্কুল-কলেজ খোলার দাবি জানাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু, বিকাশ ভবনের সামনেই তাঁদের আটকে দেওয়া হয়। সেই সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু-অগ্নিমিত্রা। যদিও তাঁদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। বাধা পেয়ে রাস্তাতেই অবস্থান-বিক্ষোভে বসে পড়েন শুভেন্দু-অগ্নিমিত্রারা। রাজ্য শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তাঁরা। কড়া ভাষায় আক্রমণ করেন।

আরও পড়ুন ; অবিলম্বে খুলুক স্কুল, পাড়ায় শিক্ষালয় প্রকল্পের মহড়াতে উঠল দাবি

শুভেন্দু বলেন, "২০০ জন নিয়ে বিয়েবাড়ি হতে পারে, ৩০ জন ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস হতে পারে না? দিনরাত খোলা রয়েছে মদের দোকান, আর স্কুল খুলতেই সমস্যা? পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে তৃণমূল সরকার। এর আমরা বিরোধিতা করছি। অভিভাবক-অভিভাবিকাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে ১৫টা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানাচ্ছি আমরা। শিক্ষাতন্ত্রকে দলতন্ত্রে পরিণত করেছেন। সেই কারণে প্রতিদিন হাইকোর্টে কানমোলা খায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা শেষ করেছে।"

একহাত নেন একাংশ পুলিশ আধিকারককেও। বলেন, "এই আইপিএসদের বাহাদুরি আর বেশিক্ষণ চলবে না। প্রধানমন্ত্রী সেন্ট্রাল রুল সংশোধন করছেন। এরপর এই আইএএস-আইপিএসরা যাঁরা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক কাজ করছেন দলদাসে পরিণত হয়েছেন, তাঁদের পরিণতিও যা করার কেন্দ্রীয় সরকার করবে।  

এর পাশাপাশি যতক্ষণ না স্কুল খুলবে বিধানসভা থেকে একজন হলেও বিজেপি বিধায়ক বিকাশ ভবনের সামনে আসবেন বলে জানিয়ে দেন শুভেন্দু। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget