এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মমতার পুলিশ দু’মুখো ও অপদার্থ', ট্যুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

শুভেন্দু ট্যুইটে লেখেন, মমতার পুলিশ ৫ পয়সার মতো দু’মুখো ও অপদার্থ। একদিকে, চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এক কিলোমিটার আগে তাদের আটকে, অমানবিকভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে।

কাঁথি: গোলাপ ফুল ও শুভেচ্ছা কার্ড নিয়ে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে যুব তৃণমূলের বিক্ষোভ। চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি ধরপাকড়ের পুরনো ভিডিও ও তাঁর বাড়ির সামনে যুব তৃণমূলের বিক্ষোভের পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর ট্যুইট: শুভেন্দু ট্যুইটে লেখেন, মমতার পুলিশ ৫ পয়সার মতো দু’মুখো ও অপদার্থ। কদিকে, চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এক কিলোমিটার আগে তাদের আটকে, অমানবিকভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। অন্যদিকে, যখন আমার বাড়ির সামনে গুন্ডারা গন্ডগোল বাধায়, তখন তাদের নেতৃত্ব দেয় সেই পুলিশই। আমি বেরিয়ে যাওয়া পর তারা বাড়ির সামনে গিয়েছিল। এটা জেনেই যে, ওই সময় বাড়িতে আমার  ৮৪ বছরের বৃদ্ধ বাবা শিশির অধিকারী ও ৭৫ বছরের বৃদ্ধা মা গায়ত্রী অধিকারী আছেন। ওদের উদ্দেশ্য ছিল, বাড়ির বাইরে  অশ্রাব্য স্লোগান দিয়ে আমার বৃদ্ধ বাবা-মাকে বিরক্ত করা। ট্যুইটে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 

অভিযোগ দায়ের: উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির সামনে গেট ওয়েল কার্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের ঘটনায় কাঁথি থানায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শুভেন্দুর আইনজীবী। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাড়িতে শুভেন্দুর অসুস্থ ও বৃদ্ধ মা-বাবা রয়েছেন। সেখানে বাড়ির সামনে এ ধরনের গন্ডগোলে তাঁরা আরও অসুস্থ বোধ করছেন বলে শুভেন্দুর অভিযোগ। এই মর্মেই তৃণমূল ছাত্র পরিষদের ১৮ জন সদস্যের নামে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গন্ডগোল হয়নি, দাবি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলি খানের। শুভেন্দুর অভিযোগপত্রে নাম রয়েছে আবেদের। 

 GET WELL SOON। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তাঁর বাড়ির ঠিকানায় কার্ড পাঠায় তৃণমূল। সঙ্গে পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। বিরোধী দলনেতার বাড়িতে কার্ড পৌঁছে দিতে গিয়ে কাঁথিতে পুলিশের বাধার মুখে পড়ল TMCP।  ‘শান্তিকুঞ্জ’র কাছেই অশান্তি! মুখোমুখি পুলিশ ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দু’পক্ষের মধ্যে তুমুল বচসা। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে, তাঁকে ফুল ও শুভেচ্ছা বার্তা পাঠানো নিয়ে সোমবার এভাবেই উত্তেজনা ছড়াল কাঁথিতে। রবিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাজ বেঙ্গলের অনুষ্ঠানকে কটাক্ষ করে ট্যুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। 

যার পাল্টা হিসাবে বিরোধী দলনেতাকে ফুল, গ্রিটিংস কার্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পাঠানোর কথা ঘোষণা করেন কুণাল ঘোষ। এই কর্মসূচি অনুযায়ী সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দু অধিকারীর কাঁথির ঠিকানায় ফুল ও গ্রিটিংস কার্ড পাঠানো হয়। এদিন সকাল সাড়ে ১০টায় কাঁথির বাড়ি থেকে বেরিয়ে যান শুভেন্দু। কিছুক্ষণ পরই, গ্রিটিংস কার্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে অধিকারী পরিবারের বাড়ি ‘শান্তিকুঞ্জ’র কাছে পৌঁছে যান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কার্ডে গোলাপ ফুলের ছবির সঙ্গে লেখা ছিল GET WELL SOON কিন্তু, TMCP-র সদস্যদের আটকে দেয় পুলিশ।

প্রতিবাদে রাস্তায় বসে পড়েন কয়েকজন। এক ঘণ্টা পর, পুলিশই তাঁদের কাছ থেকে গ্রিটিংস কার্ড নেয়, শুভেন্দু অধিকারীকে পৌঁছে দেওয়ার জন্য। এদিকে কলকাতা থেকেও, যুব তৃণমূলের তরফ থেকে GET WELL SOON কার্ড পাঠানো হয় শুভেন্দু অধিকারীকে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর পাল্টা তৃণমূলের এই কর্মসূচি ঘিরেও তপ্ত রাজনীতি।  

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget