এক্সপ্লোর

SFI Symbolic Classes : রঘুনাথগঞ্জে প্রতীকী ক্লাস, স্কুল খোলার দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ SFI এর

Symbolic Classes in Raghunathganj : স্কুল খোলার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর মোড়ে প্রতীকী ক্লাস চালু করে অবরোধ করল এসএফআই, ডিওয়াইএফআই।

রাজীব চৌধুরী, রঘুনাথগঞ্জ: স্কুল খোলার (School Reopening) দাবিতে দিকে দিকে আন্দোলন চলছেই। শহর থেকে জেলা বিক্ষোভ জানাচ্ছে এসএফআই। সেই সঙ্গে তারা শুরু করল প্রতীকী ক্লাসও । দিন তিনেক আগে বর্ধমান রাজবাড়ি গেটের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পডুয়া, শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপকদের নিয়ে দিনভর প্রতীকী ক্লাস চালায় এসএফআই। আর এবার মুর্শিদাবাদে স্কুল খোলার দাবিতে প্রতীকী ক্লাস  করাল এসএফআই। 

স্কুল খোলার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর মোড়ে প্রতীকী ক্লাস চালু করে অবরোধ করল এসএফআই, ডিওয়াইএফআই। এদিন তারা ওমরপুর মোড়ের কাছে একটি লেনের উপর ছাত্র ছাত্রীদের রাস্তায় বসিয়ে প্রায় এক ঘণ্টা ধরে প্রতিবাদের ক্লাস করায়।   তাদের এই প্রতিবাদ সভায় শিক্ষকরাও হাজির থেকে ক্লাস নিলেন। রীতিমতো বোর্ড টাঙিয়ে ক্লাস চলল এক ঘণ্টা।

স্কুল-কলেজ খোলার দাবিতে সম্প্রতিই বীরভূমের সিউড়িতে এসএফআইয়ের পথ অবরোধ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। এদিন স্কুল-কলেজ খোলার দাবিতে প্রথমে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে রাস্তায় বসে বিকল্প ক্লাসরুম কর্মসূচি পালন করে এসএফআই। পরে পথ অবরোধ করেন এসএফআই সদস্যরা।

আরও পড়ুন :

ঊর্ধ্বগামী জ্বালানী-মূল্য, লাগামছাড়া চাল-ডালের দাম, কী আশায় কলকাতার মানুষ


সোমবারও স্কুল খোলার দাবিতে এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে এসএফআই মিছিল করে। মতিলাল কলোনিতে মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এসএফআই সদস্যদের। প্রায় ৫০ জন এসএফআই সদস্যকে আটক করে দমদম থানার পুলিশ। অন্যদিকে, স্কুল খোলার দাবিতে এদিন বারাসাতে জেলাশাসকের দফতরের সামনেও বিক্ষোভ দেখায় এসএফআই। জেলাশাসকের অফিসে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন জখম হয়। প্রতিবাদে বারাসাত-চাঁপাডালি মোড় অবরোধ করেন এসএফআই সদস্যরা। ৭ জনকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে ফের থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আটক এসএফআই সদস্যদের মুক্তি দেওয়ার পর থানার সামনে বিক্ষোভ ওঠে

 

সেরা শিরোনাম

Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget