এক্সপ্লোর

Tab Controversy: ট্যাবের টাকা ভিনরাজ্যে ! হ্যাকড সরকারি পোর্টাল ? কী ব্যবস্থা নিচ্ছে সরকার ?

West Bengal News: জেলায় জেলায় ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের টাকা উধাও। যা নিয়ে এবার নতুন বিতর্কের মুখে রাজ্য সরকার। 

কলকাতা: ট্য়াবের টাকা নিয়ে জালিয়াতির জেরে, বড়সড় প্রশ্নের মুখে রাজ্য় সরকারের ভূমিকা। প্রশ্ন উঠছে, কেন সুরক্ষিত করা হয়নি পোর্টালকে? ব্য়র্থতার দায় কার? ট্যাবের টাকা ভিনরাজ্যে ! হ্যাকড সরকারি পোর্টাল ? কী ব্যবস্থা নিচ্ছে সরকার ?

প্রশ্নের মুখে রাজ্য় সরকারের ভূমিকা: জেলায় জেলায় ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের টাকা উধাও। যা নিয়ে এবার নতুন বিতর্কের মুখে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, "কয়েকটি জেলায় ঘটেছে। অল্প কয়েকটি স্কুলে ঘটেছে। প্রশাসনিক স্তরে পুরো বিষয়টা খুঁটিয়ে দেখতে বলা হয়েছে। যার জন্যে বেশ কিছু গ্রেফতারিও হয়েছে। এছাড়া ন্যাশনাল ইনফোরমেটিক সেন্টারস। এনআইসি একটা এসওপি তৈরি করছে। কোন কোন হ্যাকার এসব করছে, সেটা এনআইসি চিহ্নিত করছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার হয়েছে। আগামী দিনে যারা এই অসাধু কাজ করেছে, কেউ ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী নিজে এটার কড়া নির্দেশ দিয়েছেন।'' 

একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রত্যেক পড়ুয়াকে, অনলাইন ক্লাসের জন্য, ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার।mকিন্তু সেই ট্য়াব কেনার স্বপ্নই চূরমার করে দিচ্ছে জালিয়াতি। কোথাও পড়ুয়াদের কাছে পৌঁছচ্ছে না 'ট্য়াব' কেনার টাকা। কোথাও, 'ট্যাব' কেনার জন্য সরকারের দেওয়া টাকা জমা পড়েছে অন্য়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কোনও কোনও ক্ষেত্রে বাংলার টাকা চলে যাচ্ছে বিহারে। যেমন মুর্শিদাবাদের সালারের, টেঁয়া শান্তিসুধা দাস হাইস্কুলের, ১৫ জন পড়ুয়া ট্য়াবের টাকা পাননি বলে অভিযোগ। তাদের অ্যাকাউন্ট রয়েছে SBI-এর টেঁয়া শাখায়। কিন্তু সূত্রের দাবি, ওই ১৫ জনের টাকা জমা পড়েছে বিহারের কিষাণগঞ্জের SBI-এর একটি শাখায়। পূর্ব মেদিনীপুরে ৩৪টি স্কুলে, ২৪২ জন ছাত্র-ছাত্রী 'ট্যাবে'র টাকা পায়নি বলে অভিযোগ উঠেছে। ভোলসারা দ্বারিকানাথ হাইস্কুলের প্রধান শিক্ষক জয়দেব মেটা বলেন, "আমরা সমস্তকিছুই এরকমভাবে আপলোড করি। কিন্তু এই যে ছাত্ররা টাকা পায়নি, তারজন্য মর্মাহত। প্রশাসন থেকে য়া শাস্তি দেবে মেনে নিতে হবে। আমরা চাই ছাত্ররা টাকা পাক।'' ঝাড়গ্রাম জেলার ১২টি স্কুলের প্রায় ৫০ জন পড়ুয়ার টাকা আবার অন্য়ের অ্য়াকাউন্টে চলে বলে অভিযোগ।

আর এতেই বড়সড় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য় সরকারকে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সাম্য়জিৎ মুখোপাধ্য়ায় বলেন, " যে অ্য়াপ্লাই করছে,সে ইনপুট দেয়। সার্ভার থেকে যায় ট্রেজারির কাছে। সার্ভারের থেকে কেউ যদি অ্য়াকসেসটা নিয়ে নেয়। সেক্ষেত্রে ম্য়ানুপুলেশন সম্ভব। আটকানো সম্ভব তখনই, যদি সার্ভার নির্দিষ্ট সময় অন্তর রিসেট করেন, অন্য় কাউকে পাসওয়ার্ড না দেন। এই সুপারভাইজ ছিল না।''

ট্য়াবের টাকা উধাওয়ের ঘটনায় সোমবার বিকেলে বিশেষ বৈঠক হয় নবান্নে। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তারা। ঠিক হয়েছে, আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য ‘সিস্টেম’কে আরও উন্নত করতে হবে। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে আধার সংযুক্ত ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Hooghly Theft News: ঘরের তালা ভাঙা, জগদ্ধাত্রীর ভাসান দেখে ফিরে মাথায় হাত চুঁচুড়ার একাধিক পরিবারের

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget