এক্সপ্লোর

Abhijit Gangopadhyay: 'খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit To Mamata Banerjee: অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'তৃণমূলের দালালরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন অন্ন-বস্ত্র-বাসস্থান যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার সেগুলি কোথায়?

কলকাতা: তমলুকের (Tamluk) বিজেপি (BJP) প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) সমর্থনে নিজের জেলায় আজ জোড়া সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় 'পদত্যাগ করতে পারেন', এমনই মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'তৃণমূলের দালালরা ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন অন্ন-বস্ত্র-বাসস্থান যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সরকার সেগুলি কোথায়? আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি বাংলায় ৪২টি আসনের মধ্যে ২৫টি আসন পেতে চলেছে। আমাদের কাছে এও খবর আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ, ওঁর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। চুরির রানি হিসেবে পরিচিত হয়েই গেছেন। তাই বদল করতেই হবে।' 

এদিকে, সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে পর্ব মেদিনীপুরে বিজেপি প্রার্থীর নির্বাচনী সভার নাম দেওয়া হয়েছে নারী শক্তি সম্মান সম্মেলন। এরপর বিকেলে হলদিয়ার সুতাহাটাতেও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন শুভেন্দু।                                                                          

প্রসঙ্গত, এতদিন বিচারপতির আসনে বসে দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে চোখা চোখা বাক্যবাণ ছুড়েছেন। কিন্তু রাজনীতির ময়দানে এই প্রথমবার। তবে নিজের কেন্দ্রকে হাতের তালুর মতোই চিনে নিতে চাইছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই নাম ঘোষণা হতেই তমলুকের আনাচেকানাচে ছুটে বেড়াচ্ছেন তিনি। 

আরও পড়ুন, 'TMC-র লু থেকে বাঁচতে পদ্ম ফুলের গন্ধ মাখা হাওয়া খান', গরম মোকাবিলায় দাওয়াই দিলীপের

কখনও তীব্র দাবদাহ উপেক্ষা করেই চলছে পদযাত্রা, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। কখনও মন্দিরের দরজায় মাথা ঠুকছেন। প্রাক্তন বিচারপতির সঙ্গে সেলফি তোলার আবদারও জানাচ্ছেন কেউ কেউ। যদিও তাপ উপেক্ষা করেই চলছে প্রচার। তমলুকের বিজেপি প্রার্থী বলেন, 'তাপের চেয়ে বিরক্তি দুর্নীতি, তার বিরুদ্ধে লড়াই, দমন করতে হবে'। 

উল্লেখ্য, তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার মধ্যে রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রাম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন শুভেন্দু অধিকারী। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়েই সভা করেন শুভেন্দু। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget