এক্সপ্লোর

Tangra Incident : মেয়ের পা চেপে ধরেন মা, মুখে বালিশ চেপে খুন করেন বাবা, ট্যাংরাকাণ্ডে প্রসূনের ভয়ঙ্কর স্বীকারোক্তি

যে মেয়ের সখ-সাধ, ছোট ছোট ভাললাগাগুলো এতটা গুরুত্বপূর্ণ ছিল বাবার কাছে, সেই মেয়েকে এভাবে শেষ করে দিতে পারলেন তিনি ?

হিন্দোল দে, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, কলকাতা : পেঁয়াজের খোলার মতো পরতে পরতে ছিল রহস্য। ঘটনার পর থেকে এক এক করে একটা করে পর্দা সরেছে , আর একটা করে হাড়হিম করা সত্যি সামনে এসেছে। এও সম্ভব? এভাবে শেষ হয়ে যেতে পারে কলকাতার এক হাসিখুশি, স্বচ্ছল পরিবার? অভিজাত, সম্ভ্রান্ত, মার্জিত এক পরিবারের এই পরিণতি সম্ভব ? ভাবিয়েছে মানুষকে। এবার ট্যাংরাকাণ্ডে দে বাড়ির ছোট ছেলে প্রসূনের স্বীকারোক্তি শিড়দাঁড়ায় শীতল স্রোত বইয়ে দিল। যে মেয়ের সখ-সাধ, ছোট ছোট ভাললাগাগুলো এতটা গুরুত্বপূর্ণ ছিল বাবার কাছে, সেই মেয়েকে এভাবে শেষ করে দিতে পারলেন তিনি ? শেষ করে দিতে পারলেন নিজের স্ত্রীকেও? কিন্তু ঘটনা তো  আরও ভয়ঙ্কর ! 

স্ত্রী ও বৌদিকে  নিজের হাতে খুনের কথা আগেই স্বীকার করেছিলেন ট্য়াংরাকাণ্ডে ধৃত, বাড়ির ছোট ছেলে প্রসূন দে। সূত্রের খবর, এবার পুলিশের কাছে, নিজের মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর,  ধৃত প্রসূন দে জানিয়েছেন, তিনজনের মধ্যে প্রথম মেয়েকেই খুন করা হয়।  ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ার পরও বেঁচে ছিল, কিশোরী প্রিয়ম্বদা। এরপর, স্ত্রীর সঙ্গে মিলে একমাত্র মেয়েকে খুন করেন তিনি। পুলিশ সূত্রে খবর, জেরায় প্রসূন দে জানিয়েছেন, তাঁর স্ত্রী রোমি, মেয়ের পা চেপে ধরেন। আর মেয়ের মুখে বালিশ চেপে ধরেন তিনি।

মেয়েকে খুনের পর একে একে, স্ত্রী রোমি ও বউদি সুদেষ্ণাকে গলা ও হাতের নলি কেটে খুন করা হয়। ঘটনার পর থেকে হাসপাতালেই ছিলেন ২ ভাই ও প্রণয়ের নাবালক পুত্র। সোমবার প্রসূন দে'কে হাসপাতাল থেকে ছাড়ার পরই গ্রেফতার করে পুলিশ।তারপরই এসব চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেন তিনি। জানিয়ে দেন, নিজের হয়ে একটাও যুক্তি খাড়া করতে চান না আদালতে। চা না কোনো আইনজীবীও ! 

লিগ্যালএইড তরফে দেওয়া আইনজীবী জানান,  ধৃত প্রসূন দে কোনও আইনজীবী রাখতে চাইছেন না। ওকালতনামায় সইও করছেন না। এজলাসে, প্রসূন দে-র কাছে বিচারক জানতে চান, আপনি আইনজীবী নেবেন? উত্তরে, ঘাড় নেড়ে, তিনি জানান না।  বিচারক বলেন, বিনা পয়সায় সরকারি আইনজীবী, কোনও টাকা লাগবে না। তাও রাখবেন না? ফের ঘাড় নেড়ে অসম্মতির কথা জানান প্রসূন। বিচারক বলেন, আপনার কিছু বলার আছে? তারও উত্তর না। এরপর বিচারক প্রসূন দে-র উদ্দেশ্যে বলেন, আপনাকে পুলিশি হেফাজতে চাইছে। পুলিশি হেফাজত মানে বোঝেন তো? আপনাকে জেলে পাঠানো হবে না। ওঁদের (পুলিশের) কাছে থাকতে হবে। 
আপনার কিছু বলার আছে? প্রসূনের একটাই উত্তর, না। ধৃত প্রসূন দে-কে ৬ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন :  হাসপাতাল থেকে ছাড়া পেতেই ট্যাংরাকাণ্ডে গ্রেফতার প্রসূন দে, 'মৃত্যুর রাস্তা বেছে নিতে চাই..'!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget