এক্সপ্লোর

Tangra News: ট্যাংরা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! বাড়ির সব সিসি ক্যামেরারই প্লাগ খোলা! নেপথ্যে কী কারণ?

Tangra Murder News: এবার ট্যাংরা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ব্যবসায়ী পরিবারের বাড়িতে লাগানো সব কটি সিসি ক্যামেরারই প্লাগ খোলা।

আবির দত্ত, কলকাতা: ট্যাংরায় একই পরিবারের ৩ মহিলাকে খুন। হাড়হিম করা হত্যাকাণ্ডের নেপথ্যে মোটিভ কী? রহস্যের জট খুলতে চলছে তদন্ত। এদিন ট্যাংরার চিত্তনিবাসে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। ওই বাড়িতে নমুনা সংগ্রহে গেলেন এনআরএসের ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

সেখান থেকেই এবার ট্যাংরা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ব্যবসায়ী পরিবারের বাড়িতে লাগানো সব কটি সিসি ক্যামেরারই প্লাগ খোলা। ফলে কোনও ভিডিওয় হার্ড ডিস্কে আপলোড হয়নি। এমনই খবর পুলিশ সূত্রে। প্রণয় ও প্রসূন দে-র চারতলা বাড়িতে মোট আটটি সিসি ক্যামেরা রয়েছে। 

সদর দরজা থেকে পিছনের প্যাসেজ, এমনকি ছাদে পর্যন্ত সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু  তার সবকটিরই প্লাগ খোলা! স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ছেন তদন্তকারীরা। দুই ভাইয়ের বয়ানে যখন বহু অসঙ্গতি মিলছে, তখন তদন্তের অন্ধকার জায়গাগুলোয় নিঃসন্দেহে আলো ফেলতে পারত সিসিটিভি ফুটেজ। শেষ পরিণতির আগে কী ঘটেছিল চিত্ত নিবাসে? তা নিয়ে এখন অন্ধকারে তদন্তকারীরা। 

আরও পড়ুন, গাড়ির সামনের ও পিছনের সিটেও রক্ত! সিনেমার থ্রিলারকেও হার মানাবে ট্যাংরাকাণ্ড

যদিও ব্যবসায়ী পরিবারের পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেই তদন্তকারীরা জানতে পেরেছিলেন, রাত ১২.৫৪ মিনিটে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল দুই ভাই। খুনের বাড়িতে সিসিটিভি ফুটেজ না পাওয়ায়, এখন আশপাশের সিসি ক্যামেরা ফুটেজের ওপরেই নির্ভর করতে হচ্ছে তদন্তকারীদের।                                  

এদিকে বৃহস্পতিবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়, আত্মহত্যা নয়, ট্যাংরায় একই পরিবারের ৩ মহিলাকে খুন করা হয়েছে। যদিও ময়নাতদন্তের পরেও বহু প্রশ্নের উত্তর অধরা রয়েছে। কে এই খুন করল? একজন খুন করেছেন, নাকি পিছনে জড়িত ছিলেন একাধিক ব্যক্তি? তিনজনকেই বাড়ির পুরুষদের মধ্য়েই কেউ খুন করেছেন, নাকি পিছনে অন্য কেউ? বাড়িতে ৩ মহিলা আত্মঘাতী হয়েছেন বলে দুই ভাই শুরুতেই তাহলে পুলিশকে বিভ্রান্ত করলেন কেন? খুনের মোটিভ কী? দেনার চাপ আর সহ্য় করতে না পেরেই কি এই সিদ্ধান্ত? নাকি ঘটনার নেপথ্যে কাজ করছে অন্য কোনও ফ্যাক্টর? যদি ৬ জনেরই আত্মহত্যার উদ্দেশ্য ছিল, তাহলে পরিবারের ৩ ছেলে শেষ মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন?  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget