এক্সপ্লোর

Mamata Banerjee: 'মমতা না থাকলে...একথা বলেন কী করে?' সুদীপকে আক্রমণ তাপসের

Tapas Attacks Sudip: তৃণমূলের নবীন-প্রবীণ ইস্যুতে আজ আরও একধাপ এগোলেন তাপস রায়, বললেন, 'সুদীপের এটা বিলম্বিত বোধোদয়।' কিন্তু কেন ?...

কলকাতা: তৃণমূলের নবীন-প্রবীণ ইস্যুতে ফের বিতর্কের ঝড়। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনেও এই ইস্যুতে মুখ খুলেছেন একাধিক জন। তবে গত কয়েক মাস ধরেই এই ইস্যুতে কম জল গড়ায়নি। মদন মিত্র, সৌগত রায়, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ-সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব, প্রত্যেকেই নিজের দাবিতে অটুট রয়েছেন। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে।' তারপরেই পাল্টা কুণাল ঘোষ বলেন, '..অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম।' তবে এখানেই শেষ নয়, আজ এবার এই ইস্যুতে আরও একধাপ এগিয়ে প্রতিক্রিয়া দিলেন তাপস রায়। বললেন, 'সুদীপের এটা বিলম্বিত বোধোদয়।' কিন্তু কেন ? আসা যাক উৎসস্থলে।

'নন্দীগ্রামে যা হয়েছিল, বিষয়টি এখনও বিচারাধীন। কিন্তু যা হয়েছিল, তা আমাদের ব্যথা দেয়। অভিষেক নেতৃত্বে ছিল, আছে, থাকবে। মমতার জন্যেই আমরা তৃণমূল করতে এসেছি। মমতার মুখই বাংলার মানুষের কাছে একটা প্রতীক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অপরিহার্য। আমরা সবাই মমতার আশীর্বাদে ভোটে জিতেছি। আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, নবীনদের জায়গা দিতে হবে। দলের জন্য কতটা পরিশ্রম করছে, সেটা সবার ক্ষেত্রেই দেখতে হবে। সুব্রত বক্সী সাধারণত কিছু বলেন না, অভিষেক-মন্তব্যে প্রতিক্রিয়া তাপস রায়ের। পাশাপাশি 'সুদীপের এটা বিলম্বিত বোধোদয়, মাঝে তো কিছুদিন দলেই ছিলেন না। 'মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান, একথা বলেন কী করে?' সুদীপকে আক্রমণে তাপস রায়।

মূলত গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায় আলোচনায় থাকে।' আর এরপরেই পাল্টা মন্তব্য কুণাল ঘোষের। তিনি বলেন, 'সুদীপদা তো দেখলেন, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কী ঝাঁঝ। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, বাংলা ছাগলের তৃতীয় সন্তান হবে, এটা উনি কেন বললেন? অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ শুনিয়ে দিতাম', প্রতিক্রিয়া কুণাল ঘোষের। 

অপরদিকে,  তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেছিলেন, 'এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত।' আর এরপরেই মুখ খোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন, প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে CBI-এর রিপোর্ট পেশ

 দলের রাজ্য সভাপতির উদ্দেশে কুণালের মন্তব্য,'অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা আসছে কী করে? সুব্রত বক্সীর বাক্য গঠনে সমস্যা আছে। অভিষেকের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য। অভিষেকের ক্ষেত্রে নেতিবাচক শব্দ ব্যবহার হচ্ছে কেন? অভিষেক তো নেতা, নেতৃত্ব দিচ্ছেন, তাঁকে নিয়ে এসব কথা আসছে কেন? সুব্রত বক্সীর উচিত, বাক্য গঠনটি পুনর্বিবেচনা করা।'

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget