এক্সপ্লোর

Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF

Taratala Building Collapsed: এনডিআরএফ- এর তরফে গ্যাসকাটার দিয়ে লোহা কেটে ভিতরে ঢোকার রাস্তা করা হচ্ছে। কিন্তু এই গ্যাসকাটার ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

পার্থপ্রতিম ঘোষ, তারাতলা, কলকাতা : দুপুরে প্রবল ঝড়বৃষ্টির জেরে তারাতলায় একপ্রকার বাধ্য হয়েই সাময়িকভাবে বন্ধ হয়েছিল উদ্ধারকাজ। তবে বৃষ্টির দাপট একটু কমতেই ফের উদ্ধারকাজ শুরু করেছেন সেনাবাহিনী, এনডিআরএফ এবং অন্যান্যরা। যদিও নতুন করে বৃষ্টি শুরু হওয়ায়, উদ্ধারকাজের গতি কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে, কমেছে। গ্যাসকাটার ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা। যদিও হাইড্রোলিক ক্রেনের সাহায্যে বড় বড় চাঙড় সরিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। একাধিক দিক থেকে বাধা এলেও দুর্যোগের মধ্যেই উদ্ধারকাজ জারি রেখেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। হাইড্রোলিক ক্রেনের সাহায্যে চাঙড় সরিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করেছেন এনডিআরএফ- এর কর্মীরা। ভিতরে মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। 

নাগাড়ে বৃষ্টির জন্য উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। তবে ছাতা মাথায় হাজির রয়েছেন সেনাবাহিনীর জওয়ানরা। এনডিআরএফ- এর তরফে গ্যাসকাটার দিয়ে লোহা কেটে ভিতরে ঢোকার রাস্তা করা হচ্ছে। কিন্তু এই গ্যাসকাটার ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেনাবাহিনীর জওয়ানরা একজায়গায় একত্রিত হয়ে আলোচনা করছেন তাঁরা। সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় রয়েছেন এনডিআরএফ- এর উদ্ধারকারী সদস্যরাও। আলোচনার মাধ্যমে তাঁরা এটাই ঠিক করতে চাইছেন যে, এই বৃষ্টির মধ্যেও কীভাবে সুষ্ঠু ভাবে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া যায়, সেই বিষয়টা। তবে ক্রংক্রিটের উপরের লোহা কাটার জন্য গ্যাসকাটার ব্যবহার করতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। দুপুর থেকে টানা বৃষ্টির জেরে তারাতলার দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে একাধিক বাধা এলেও সেনাবাহিনী এবং এনডিআরএফ- এর তরফে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। 

নতুন করে বৃষ্টি শুরু, আরও দুর্যোগের সম্ভাবনা, কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের ? 

অন্যদিকে, দুপুর থেকে নাগাড়ে বৃষ্টির জেরে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে জলমগ্ন অবস্থায়। ট্রাফিকের চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। মূলত অফিস থেকে বাড়ি ফেরার সময় এখন, তার জেরে সব রাস্তাতেই গাড়ির চাপ বেশি। এদিকে রাস্তাঘাট জলমগ্ন থাকায় ক্রমশ বাড়ছে যানজট। তবে অনেক রাস্তাতেই জল নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু আশঙ্কা ধরাচ্ছে একটাই বিষয় যে এখনও বৃষ্টি হচ্ছে, পুরোপুরি বন্ধ হয়নি। আবার যদি বৃষ্টির দাপট বাড়ে তাহলে রাস্তাঘাটে জমা জলের পরিমাণও বাড়বে। তার জেরে তীব্র যানজটের তৈরির সম্ভাবনাও রয়েছে। ফলে ভোগান্তি হতে পারে নিত্যযাত্রীদের। এমনিতেই রাস্তাঘাটে এখন গণপরিবহণের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন অফিস ফেরতা যাত্রীরা। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget