Weather Alert: নতুন করে বৃষ্টি শুরু, আরও দুর্যোগের সম্ভাবনা, কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের ?
Kolkata Weather: বেশ কয়েক ঘণ্টা নাগাড়ে ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কার্যত দুপুরেই নেমেছিল আঁধার। কিছু জায়গায় বৃষ্টির দাপট কিছুটা কমলেও, নতুন করে বর্ষণ শুরু হয়েছে অনেক জায়গায়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বৃষ্টির দাপট কিছুটা কমলেও, এখনও মুখভার আকাশের। ঘন কালো মেঘে ঢেকেছে চারপাশ। বৃষ্টিও চলছে। আরও দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। নতুন করে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। আগামী কয়েক ঘণ্টায় আরও দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে। হাওয়া অফিসের তরফে হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী ২-৩ ঘণ্টার জন্য। আগামী ২-৩ ঘণ্টার জন্য পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েক ঘণ্টা নাগাড়ে ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কার্যত দুপুরেই নেমেছিল আঁধার। কিছু জায়গায় বৃষ্টির দাপট কিছুটা কমলেও, ফের নতুন করে বর্ষণ শুরুও হয়েছে অনেক জায়গায়। সেই সঙ্গে চলছে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া।
কয়েক ঘণ্টার নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক রাস্তা। আর জি কর এবং এসএসকেএম হাসপাতালে ভিতরেও জল জমেছে। এসএসকেএম হাসপাতালে বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন বলে খবর। ইতিমধ্যেই সেখানে জল নামানোর কাজ শুরু করেছে দমকলবাহিনী। জল জমা ফলে একাধিক রাস্তা জলমগ্ন। তার জেরে তীব্র যানজট দেখা দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরেই এই সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি। সবসময় বৃষ্টি হবে, তা নয়। বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও একটি নিম্নচাপ অক্ষরেখার অবস্থান রয়েছে রাজস্থানের দিক থেকে বিহার পর্যন্ত। তার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভালমতো বৃষ্টি হবে।
কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন অবস্থায় রয়েছে। অনেক জায়গায় জল বের করার, নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি আরও বৃষ্টি হলে জমা জলের পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কলকাতাজুড়ে তুমুল বৃষ্টি। ঘনঘন বজ্রপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া। শহরের বিভিন্ন এলাকায় জল জমে বিপত্তির সৃষ্টি। এসএসকেএম থেকে আরজিকর ভাসছে হাসপাতাল। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত। ফের ধস নেমেছে সেবকের কাছে। সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
কলকাতা জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, দুর্যোগের জেরে যান চলাচলে বিঘ্ন। জলমগ্ন আশুতোষ মুখার্জি রোড, শরৎ বোস রোড, আমির আলি অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, ক্যামাক স্ট্রিট। এছাড়াও জলমগ্ন আলিপুর রোড, পার্ক স্ট্রিট। অন্যদিকে, সি আর অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, এজেসি বোস রোড, কলেজস্ট্রিট, মা ফ্লাইওভার, থিয়েটার রোডে যান চলাচলে বিঘ্ন। নতুন ধসের জেরে বন্ধ NH ১০, বাঘপুল-কালীমন্দির এলাকায় ব্যাপক যানজট। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ সড়ক NH-10-এর যান চলাচল সম্পূর্ণ ব্যাহত। সেবকের কাছে ধস, ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর। রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। রাস্তা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।























