এক্সপ্লোর

Teacher Transfer: নিয়োগ দুর্নীতির মধ্যেই বন্ধ শিক্ষকদের স্কুলে বদলি, এসএসসির আবেদন মেনে সিদ্ধান্ত

Teacher Job: নিয়োগ প্রক্রিয়ার কথা ভেবে এসএসসির আবেদন মেনে সিদ্ধান্ত, খবর সরকারি সূত্রে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত বদলি বন্ধ

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নিয়োগ দুর্নীতির মধ্যেই বন্ধ শিক্ষকদের স্কুলে বদলি।  ৩০ জুন পর্যন্ত বদলি শিক্ষকদের বদলি প্রক্রিয়া । বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। নিয়োগ প্রক্রিয়ার কথা ভেবে এসএসসির আবেদন মেনে সিদ্ধান্ত, খবর সরকারি সূত্রে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত বদলি বন্ধ ।

এদিকে এর আগে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিল হাইকোর্ট।  শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, শিক্ষকদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার থাকলে, ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে। তারপরই আদালত বদলির নির্দেশ দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ দেবে না এই আদালত।                                               

সম্প্রতি, ঝালদা হাইস্কুলের অঙ্কের এক শিক্ষকের বদলি সংক্রান্ত মামলায় পুরুলিয়ার সব স্কুলের পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠান বিচারপতি বিশ্বজিৎ বসু। পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুলের শিক্ষকের বদলি চেয়ে হাইকোর্টে করা মামলায়, বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, ওই স্কুলে কত জন পড়ুয়া রয়েছে? মামলাকারীর আইনজীবী বলেন, ৫৬ জন পড়ুয়া রয়েছে।                         

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে হলফনামা জমা প্রাথমিকের বিতর্কিত ৮৮ শিক্ষকের

তখন বিচারপতি বলেন, এখন ভাল করে ছাত্রদের পড়াতে বলুন। এখন আমি কোনও বদলির নির্দেশ দেব না। বিচারপতি বিশ্বজিৎ বসু বদলি মামলায় রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানতে চেয়েছেন। আমিও চাইছি। তিনি আরও বলেন, শিক্ষকরা বদলি চাইছেন। তাঁরা বেতন নিচ্ছেন। অন্যান্য সুযোগও পাচ্ছেন। এটা তাঁদের অধিকার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে।                                                                            

তা থেকে তারা যেন বঞ্চিত না হয়, তা লক্ষ্য রাখতে হবে। শুধু বদলি চাইলেই হবে না। রাজ্য সরকারের আইনজীবী বলেন, বেশিরভাগ গ্রাম থেকেই অনেক শিক্ষক শহরে আসতে চাইছেন। ফাঁকা হয়ে যাচ্ছে। ট্রান্সফারের ই-পোর্টাল বন্ধ রয়েছে। এরপরই, রিপোর্ট না আসা পর্যন্ত কোনও প্রাথমিক শিক্ষকের বদলির নির্দেশ নয় বলে, জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি মামলার শুনানিতে, স্কুলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।                                                                                          

সেরা শিরোনাম

Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget