এক্সপ্লোর

Teachers Protest: অবস্থান মঞ্চে প্রতীকী ক্লাসে পড়ুয়ারা, রিপোর্ট তলব রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের

Teachers Protest Update: শনিবার আন্দোলনস্থলেই প্রতীকী ক্লাস নেন চাকরিহারারা। সেখানে উপস্থিত ছিল কয়েকজন স্কুল পড়ুয়া। আর তাদের উপস্থিতি নিয়ে, রিপোর্ট তলব করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।

কলকাতা: আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত শিক্ষকরা (Teachers Protest)। আর সেই মাষ্টারমশাই, দিদিমণিদের পাশে এবার পডুয়ারা। বিকাশ ভবনের সামনে অবস্থান মঞ্চে প্রতীকী ক্লাস হল। যা নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। 

রিপোর্ট তলব কমিশনের: চাকরি ফেরত চেয়ে জুটেছে পুলিশের মার। ক্লাসরুমের বদলে রাস্তায় বসে দিন কাটছে। খোলা আকাশের নীচে কাটছে রাত। ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচাতে আশ্রয় নিতে হচ্ছে মেট্রো স্টেশনের নীচে। তারপরও হকের চাকরির দাবিতে রাস্তা ছাড়তে নারাজ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। আর এরই মধ্যে রবিবার সকালে বিকাশ ভবনের সামনে দেখা গেল এই ছবি। দুর্নীতি তাঁদের জীবনটা এমনভাবে ধুলিসাৎ করে দিয়েছে যে, ক্লাসে চক-ডাস্টারের বদলে এবার প্রতীকি ক্লাসে রাস্তায় দেখা গেল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। শনিবার আন্দোলনস্থলেই প্রতীকী ক্লাস নেন চাকরিহারারা। সেখানে উপস্থিত ছিল কয়েকজন স্কুল পড়ুয়া। আর তাদের উপস্থিতি নিয়ে, রিপোর্ট তলব করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট চাইল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। ৩ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। 

পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা। সেই মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা করল পুলিশ। ২১ মে, বুধবার বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসে উল্লেখ, হাজিরা না দিলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকির অভিযোগে মামলায় তলব করা হয়েছে চাকরিহারাদের। কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগেও মামলা হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে। ১৬ মে, চাকরিহারাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা-সহ ১৫টি ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। সূত্রের খবর, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ১৫ জনকে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল জানিয়েছেন, নাম ধরে ধরে নোটিস পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ৫ জনের কাছে নোটিস এসেছে। আইনজীবীদের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ, জানিয়েছেন চাকরিহারারা। তবে গ্রেফতারির হুঁশিয়ারিতেও ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে সুর চড়িয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদ্রুপাত্মক মন্তব্য করেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "ছবিটা দেখেছেন, একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত-পা ছুড়ে ক্য়ামেরার সামনে শুয়ে পড়ছে। একাধিক চ্য়ানেলের ক্য়ামেরা ছিল,যে জায়গায় ক্য়ামেরা যাচ্ছে প্রথম কথা 'ক্য়াম লুক'।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget