এক্সপ্লোর

TET: ইচ্ছেশক্তির জোর, ছেলেকে নিয়ে একসঙ্গে TET দিলেন বাবা!

TET, Murshidabad: “এই বয়সে পরীক্ষা দিতে কে চায় বলুন? কিন্তু যে বেতন পাই তাতে সংসার চলে না। তাই বাধ্য হয়ে পরীক্ষায় বসতে হয়েছে।”

রাজীব চৌধুরী, ফরাক্কা: আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই রবিবার সম্পন্ন হয়েছে টেট। রাজ্যের ৭৭৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় বসেছেন তিন লক্ষের বেশি পরীক্ষার্থী। রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি-তদন্ত চলাকালীন ফের নেমেছেন ভাগ্য পরীক্ষায়। আর সেই পরীক্ষায় কেবল ইচ্ছেশক্তির জোরে একসঙ্গে টেট দিলেন বাবা-ছেলে। 

ঘটনাটি মুর্শিদাবাদের ফরাক্কার। প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ধারণের পরীক্ষায় এবার বাবা ও ছেলে উভয়েই ছিলেন টেট পরীক্ষার্থী। দুজনেই একে অপরকে সাহায্য করেছেন পরীক্ষার প্রস্তুতি নিতে। পরীক্ষা শেষে দুজনেই সাফল্যের বিষয়ে আশাবাদী।   
       
মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার চাঁন্দড় গ্রামের বাসিন্দা মোকাম্মেল হক পেশায় শিক্ষক। পঞ্চাশের দোরগোরায় পৌঁছে যাওয়া মোকাম্মেল চাদর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক। তাঁর ছেলে এমএ পাস দিলওয়ার হাসান D.L.ED পড়ছে। দুজনেই ছিলেন এবারের টেট পরীক্ষার্থী। মোকাম্মেল এর আগে বেশ কয়েকবার টেট পরীক্ষা তিনি দিয়েছেন সফল হতে পারেননি, এবার অবশ্য পাশের আশা করছেন তিনি।                                                                

আরও পড়ুন, ৬ বছরে কোটি কোটি টাকার সম্পত্তি, কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি

    
পার্শ্ব শিক্ষক থেকে মোজাম্মেল চান পূর্ণ সময়ের শিক্ষক হতে। সেই স্বপ্ন সফল হতেই তাঁর এই পরীক্ষা প্রস্তুতি বলে জানান তিনি। তাই বলে পঞ্চাশ বছর বয়সে? মোজ্জাম্মেল বলেন, “সরকার আমাদের মতো শিক্ষকদের জন্য দশ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছে। সেই আশাতেই এবার পরীক্ষায় বসেছি।” তিনি আরও বলেন, “এই বয়সে পরীক্ষা দিতে কে চায় বলুন? কিন্তু যে বেতন পাই তাতে সংসার চলে না। তাই বাধ্য হয়ে পরীক্ষায় বসতে হয়েছে।”          

ছেলে দিলওয়ার অবশ্য আক্ষেপের সুরে বলেন, “প্রতিবছর নিয়ম করে যদি পরীক্ষা হত তাহলে বাবাকে হয়তো এই দিনটা দেখতে হতো না। বাবার চাকরিটা হয়ে গেলে হয়তো আমি একটু ভালো জায়গায় পৌঁছাতে পারতাম।” কিন্তু টেটে সফল হলেই কি মিলবে চাকরি ?  ভালো পরীক্ষা দিয়েও সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাবা- ছেলে দুজনেরই মনে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget