এক্সপ্লোর

TET Agitation:দ্রুত নিয়োগের দাবিতে এবার পথে '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা, মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত

Recruitment Agitation: দিনতিনেক আগে শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভের পর এবার দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা।

কলকাতা: দিনতিনেক আগে শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভের পর এবার দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা (TET Agitation)। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। দিনতিনেক আগেই শারীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বেঁধেছিল হাজরা মোড়ে। আজ পথে '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা।

টেটের ফলপ্রকাশ...
চলতি বছর, ১০ ফেব্রুয়ারি, নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই ফলপ্রকাশ হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষার। বিকাশভবনে সে দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, 'বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের ভরসা দিতে পর্ষদ একাধিক যুগান্তকারী একাধিক পরিবর্তন এনেছে। নিয়োগে স্বচ্ছতা আনতে সচেষ্ট রাজ্য সরকার।' প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতির পরতে পরতে জালিয়াতির অভিযোগ ওঠে কুন্তল ঘোষের বিরুদ্ধে। সিবিআই সূত্রে দাবি করা হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল। টাকা নিয়ে পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ দেখানোর পরে উধাও হয়ে যেত সেই চাকরিপ্রার্থীদের নাম। কী ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফেল করা চাকরিপ্রার্থীদের নাম আপলোড করা হত? তবে কি ভুয়ো ওয়েবসাইট খুলে চাকরিপ্রার্থীদের নাম আপলোড করে প্রতারণা করতেন কুন্তল? নাকি এটা পর্ষদের একাংশের গভীর ষড়যন্ত্রের অংশ? জানতে চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এর মধ্যেই দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন '২২-র উত্তীর্ণ টেটপ্রার্থীরা। একই ভাবে নিয়োগের দাবিতে আন্দোলনে রয়েছেন ২০১৪-র টেট প্রার্থীরা। ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির নীচে ধর্নার এক বছর পার করলেন তাঁরা। নিয়োগের দাবিতে টানা আন্দোলন চলছে ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরি প্রার্থীদের।

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ...
সম্প্রতি SLST চাকরিপ্রার্থীদের পর পথে নেমেছিলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সেদিন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (Agitation) ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা সময় মাসের পর মাস রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ জানিয়ে আসছিলেন চাকরি প্রার্থীদের দল। সেই প্রতিবাদ বিক্ষোভ নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর আরও বেড়ে যায়। একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসে। কোটি কোটি টাকা নিয়ে নিয়োগের দুর্নীতির কাণ্ডে নাম জড়ায় রাজ্যের একের পর এক হেভিওয়েটের। সেই তালিকায় কে নেই ! এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়েও কম বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসেনি। মূলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশের পর এই মামলা বেগ পায়। যদিও সেই মামলাতেই পাল্টা চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল। তবে তা ধোপে টেকেনি। প্রকাশ্যে আসে তালিকা। 
কিন্তু স্বাভাবিক ছন্দে নিয়োগ হবে কবে? সেই অপেক্ষায় দিন কাটছে বহু বিক্ষোভকারীর। উত্তর এখনও অধরা।

 

আরও পড়ুন:'হর ঘর তিরঙ্গা' বাইক ব়্যালি দিয়ে শুরু ৭৬ তম স্বাধীনতা দিবসের উদযাপন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Abhishek Banerjee Sebaashray : 'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
GKSS Poll: তৃণমূলে জোরাল হচ্ছে অভিষেককে সরানোর দাবি, দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা? কী বলছেন সাধারণ মানুষ?
তৃণমূলে জোরাল হচ্ছে অভিষেককে সরানোর দাবি, দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget