এক্সপ্লোর

North Dinajpur: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে তালা, এক চিলতে বারান্দায় ঠাঁই পড়ুয়াদের

আচমকা সকাল সকাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির খোদ জয়েন্ট বিডিও। এসে যা দেখলেন, তাতে অবাক হওয়ার মতো ব্যাপার।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ভাড়া বাড়িতে চলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে তালা। পড়ুয়াদের ঠাঁই হয়েছে এক চিলতে বারান্দায়। রান্না হচ্ছে ভগ্নপ্রায় ঝুপড়িতে। জয়েন্ট বিডিও-র আচমকা পরিদর্শনে হেমতাবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুরবস্থা ফাঁস। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

পড়ুয়াদের ঠাঁই এক চিলতে বারান্দায়: আচমকা সকাল সকাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির খোদ জয়েন্ট বিডিও। এসে যা দেখলেন, তাতে অবাক হওয়ার মতো ব্যাপার।কোথাও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের দরজায় তালা ঝুলছে। কোথাও রান্না হচ্ছে ঝুপড়িতে। সাধারণত অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে দুটি ঘর লাগে। একটি রান্নার জন্য। আরেকটি পঠনপাঠন ও খাওয়াদাওয়ার জন্য। কিন্তু উত্তর দিনাজপুরের হেমতাবাদে কাঁকড়শিং ৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে জয়েন্ট বিডিও দেখলেন, একটি ঘর ভাড়া নিয়েই চলছে সেন্টার। আর শিশুদের রান্নাবান্না হচ্ছে অদূরে একটি ভাঙাচোরা ঝুপড়িতে। জয়েন্ট বিডিও যখন সেখানে ঢুঁ মারলেন, পাটকাঠির বেড়া দেওয়া ভগ্নপ্রায় ঝুপড়িতে তখন শিশুদের খিচুড়ি রান্না হচ্ছে।

জয়েন্ট বিডিও-র সঙ্গে থাকা সরকারি আধিকারিক হাঁড়ি থেকে হাতায় তুলে খিচুড়ির গুণগত মান পরীক্ষা করে দেখেন। অনুসন্ধানে নেমে জয়েন্ট বিডিও যে অভিযোগ পেলেন, তা চমকে দেওয়ার মতো।হেমতাবাদের দেবশর্মা পাড়ার বাসিন্দা স্বদেশ দেবশর্মা। তাঁর একটি ঘর ভাড়া নিয়েই চলছে কাঁকড়শিং ৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জয়েন্ট বিডিও-কে জানান বাড়ির মালিক পেশায় কৃষিজীবী। সেন্টারের ঘরে চাল, গম-সহ চাষের নানা সরঞ্জাম দীর্ঘদিন ধরে তালাবন্ধ করে রেখেছেন তিনি। সেকারণেই পঠনপাঠন চলছে বাইরে।

কাঁকড়শিং ৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আইসিডিএস কর্মী লিলি চক্রবর্তী বলেন, “আমার সেন্টার করতে অসুবিধা হয়। বলা সত্ত্বেও চাবি দেননি। অফিস থেকেও কোনও ব্যবস্থা নেয়নি এই ব্যাপারে। আমি লিখিত ভাবে কিছু দিইনি। আমার কাছ থেকে লিখিত ভাবে নেওয়া হয়েছিল, ঘর আছে কিনা, ঘর কে ব্যবহার করে। সুপারভাইজাররা জানতে চাইতেন। কিন্তু কোনও পদক্ষেপ নেননি।’’

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাড়ির মালিককে তড়িঘড়ি ঘর খোলার নির্দেশ দেন জয়েন্ট বিডিও। ঘর খোলার পর ভিতরে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। স্বদেশ দেবশর্মা জানান, “জিনিসপত্র ছিল। ওটা আমি রেখেছিলাম। উচিত না। ওটা আমার ভুল হয়েছে। আর রাখব না।’’ হেমতাবাদের জয়েন্ট বিডিও রৌনক রায় বলেন, “এই ঘটনা যাতে পরবর্তীকালে না হয়, পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সিডিপিও নির্দেশ দেওয়া হয়েছে।’’ 

আরও পড়ুন: North 24 Parganas: নাম বিতর্ক অব্যাহত, ফের পথ অবরোধ মতুয়াদের একাংশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget