এক্সপ্লোর

Suvendu Adhikari: 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার আবেদন জরুরি নয়', হাইকোর্টে ধাক্কা রাজ্যের

শুভেন্দুর বিরুদ্ধে মামলা করা যাবে না, নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই মামলা গতকালই ফেরত পাঠায় হাইকোর্টে। আজ শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। 

কলকাতা: শুভেন্দু মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের। শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ আপাতত বহাল। 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার আবেদন অতটা জরুরি নয়'। জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিন সপ্তাহ পিছিয়ে গেল শুনানি। তিন সপ্তাহ পর নির্দিষ্ট বেঞ্চে আবেদনের  নির্দেশ। শুভেন্দুর বিরুদ্ধে মামলা করা যাবে না, নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই মামলা গতকালই ফেরত পাঠায় হাইকোর্টে। আজ সেই মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। 

শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ খারিজের আবেদনের মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার। আরও তিন সপ্তাহের জন্য বিরোধী দলনেতার রক্ষাকবচ বহাল রাখল হাইকোর্ট । বুধবার আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে শুভেনদু অধিকারী বেরিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই আসানসোলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। 
সেই ঘটনায় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে এবং তাঁর রক্ষাকবচ খারিজের আবেদন জানিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । কিন্তু হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। 

সেইমতো হাইকোর্টে মামলাও দায়ের করা হয় রাজ্য সরকারের তরফে। শুক্রবার সেই মামলায় তিন সপ্তাহের জন্য বিরোধী দলনেতার রক্ষাকবচ বহাল রাখে হাইকোর্ট ।  এদিন আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলেন, বিচারপতি মান্থা তাঁর নির্দেশের শেষে জানিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া শুভেনদু অধিকারীর বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। 

বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, রাজ্য কি কোনও প্রাথমিক তদন্ত করছে? ময়নাতদন্ত শেষ হয়েছে? বিচারপতি বলেন, এফআইআর করার আগেও এগুলি হওয়া প্রয়োজন । এই সংক্রান্ত আরেকটি মামলা প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন। বিচারপতি প্রশ্ন করেন, সেক্ষেত্রে এই বেঞ্চ কী করবে? রাজ্য সরকার কি ডিভিশন বেঞ্চে গেছে চ্যালেঞ্জ করে ?

শুভেনদু অধিকারীর আইনজীবী জানান, রাজ্য সরকার সরাসরি সুপ্রিম কোর্টে রক্ষাকবচ খারিজের আবেদন করেছিল। এ বিষয়ে রাজ্য সরকার স্পষ্ট কোনও উত্তর দিতে পারেনি। এরপর বিচারপতি বলেন, শুভেনদু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন ততটা জরুরি নয় (আর্জেন্সি নেই)। তাই তিন সপ্তাহ পর নির্দিষ্ট বেঞ্চে আবেদন করতে হবে। অর্থাৎ বহাল থাকল বিরোধী দলনেতার রক্ষাকবচ। ফলে আসানসোলে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় আপাতত শুভেনদু অধিকারীর বিরুদ্ধে এখনই এফআইআর দায়ের করতে পারবে না পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget