এক্সপ্লোর

Thakurnagar News: বাংলাদেশে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহার করা খাট এল ঠাকুরনগরে ! আনন্দে মাতল মতুয়া সম্প্রদায়

 মতুয়া আবেগে সান দিতে মতুয়া ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের বাংলাদেশে ব্যবহার করা খাট এল ঠাকুরনগরে। বিস্তারিত জানুন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনাঃ   মতুয়া (Matua) আবেগে সান দিতে মতুয়া ধর্মগুরু গুরুচাঁদ ঠাকুরের বাংলাদেশে (Bangladesh) ব্যবহার করা খাট এল ঠাকুরনগরে। শনিবার দুপুরে পেট্রাপোল বন্দরে ডঙ্কা কাশি নিয়ে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহার করা খাট ভারতে নিয়ে আসার জন্য স্বাগত জানায়  মতুয়া ভক্তরা। দুইশো বছরের প্রাচীন এই খাট বাংলাদের থেকে আজ আনা হচ্ছে ঠাকুরনগরে । দুপুরের পরেই পেট্রাপোল বন্দরে পৌঁছায় শান্তনু ঠাকুর(Santanu Thakur), সুব্রত ঠাকুর (Subrata Thakur) ও বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়া।  

আরও পড়ুন, ‘হামলার সময় ঘটনাস্থলেই ছিল শাহবাজ, ওয়াসিম', ভাটপাড়াকাণ্ডে গ্রেফতার ২

বাংলাদেশে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহার করা খাট এল ঠাকুরনগরে

মতুয়া সম্প্রদায়ের (Matua Mahasangha) তরফে দাবি, পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিক্ষার প্রসারে গুরুচাঁদ ঠাকুরের অবদান ছিল। সেই পতিত পাবন গুরুচাঁদ ঠাকুরের খাট বাংলাদেশ থেকে ভারতে আনা হচ্ছে  সেই বিষয়ে আমরা খুশি' বলে জানিয়েছে মতুয়া ভক্তরা । বাংলাদেশের তরফ থেকে মতুয়া ধর্মের পদ্মনাভ ঠাকুর জানিয়েছেন, 'ভারতবর্ষের ঠাকুরনগরের গুরুচাঁদ ঠাকুরের নামে মিউজিয়াম স্থাপিত হবে সেই কারণে গুরুচাঁদ ঠাকুরের এই খাট আমরা ভারতের মতুয়া মহা সংঘের হাতে তুলে দিচ্ছি।'অন্যদিকে, বনগাঁ লোকসভার সংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং মতুয়া ধর্ম গুরু শান্তনু ঠাকুর বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, 'ঠাকুরনগরের ঠাকুরের নামে মিউজিয়াম তৈরি হবে। আমরা সেই মতো প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে গুরুচাঁদ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই খাট ভারতে নিয়ে এলাম। আগামীতে গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত আরো সামগ্রী ভারতে (India) নিয়ে আসা হবে। সর্বোপরি মতুয়া সম্প্রদায়ের উন্নতি করতে মতুয়া ধর্মের আবেগকে কাজে লাগাতে চাইছে শান্তনু ঠাকুর।'

মতুয়াদের মন জয়ে শাসকদল এবং গেরুয়া শিবির

এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি (TMC Bangaon District) গোপাল শেখ বলেন, 'এই খাঁটি প্রমথরঞ্জন ঠাকুরের না গুরুচাঁদ ঠাকুরের তা আমাদের জানা নেই। যদি গুরুচাঁদ ঠাকুরের খাট হয়ে থাকে। সেই খাট এই দেশে নিয়ে এলে সেটা ভালো। কিন্তু শান্তনু ঠাকুর যদি ভেবে থাকেন, এই খাট এনে তিনি মতুয়া ভক্তদের বিজেপির (BJP) পক্ষে থাকতে বলবেন তাহলে উনি ভুল করবেন।' প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে মতুয়া সম্প্রদায়ের (Matua Mahasangha) সঙ্গে একাধিক কর্মসূচি পালন করে গেরুয়াশিবির। সভার পর মধ্যাহ্নভোজ থেকে একাধিক ইস্যুতে ঠাকুর পরিবারের সঙ্গে কর্মসূচি পালন করে শাহ-শুভেন্দুরা-দিলীপরা (Suvendu Adhikari and Dilip Ghosh)। যদিও একুশের বিধানসভা ভোটের অনেক আগেই মতুয়াদের মন জয় করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ঠাকুরনগর স্টেশনকে (Thakur Nagar) মডেল স্টেশনের রূপ দেন। এমনকি প্রশাসনিক বৈঠকে আরও একাধিক পরিকল্পনা কথাও প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। স্বাভাবিকভাবেই মতুয়াদের মন জয় করতে শাসকদল এবং গেরুয়া শিবিরের প্রতিযোগিতা একইভাবে চলে আসছে। আর এবার মতুয়াদের উপহারের তালিকায় এল গুরুচাঁদ ঠাকুরের ব্যবহার করা খাট। স্বাভাবিকভাবেই এবার উচ্ছ্বাসে ভাসল মতুয়া সম্প্রদায়। 

সেরা শিরোনাম

News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget