এক্সপ্লোর

Tourism: নতুন বছরের শুরু, প্রথমদিনে পর্যটকের ঢল জয়চণ্ডী পাহাড়ে

আজই জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের শেষ দিন একদিকে নতুন বছরের প্রথম দিন অন্যদিকে পর্যটন উৎসবের শেষ দিন এই দুই মিলিয়ে গোটা পাহাড় ঘিরে উপছে পড়া পর্যটকদের ভিড়।

পুরুলিয়া: বছরের প্রথম দিন পর্যটকদের ঢল নামলো জয়চণ্ডী পাহাড় পর্যটন কেন্দ্রে। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী রাজ্য থেকে হাজার হাজার পর্যটকরা এসে পৌঁছে গিয়েছেন পুরুলিয়াতে। আজই জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের শেষ দিন একদিকে নতুন বছরের প্রথম দিন অন্যদিকে পর্যটন উৎসবের শেষ দিন এই দুই মিলিয়ে গোটা পাহাড় ঘিরে উপছে পড়া পর্যটকদের ভিড়। তবে পর্যটকদের অতিরিক্ত ভিড় ঘোরাফেরায় কিছুটা বাধ সেধেছে। এতটাই ভিড় বেড়েছে যে অনেকে পাহাড়ের উপরে উঠতে পারছেন না। তাই মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই।

রাজ্যজুড়ে উৎসবের মেজাজ: বাঁকুড়ার (Bankura) জয়রামবাটি শ্রী সারদা মায়ের জন্মস্থান। নতুন বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দেন ভক্তরা। মঙ্গলকামনায় মাতৃ মন্দিরের গর্ভগৃহে প্রার্থনায় অংশ নেন পুণ্যার্থীরা।

শুধু জয়রামবাটিই নয়, রাজ্যের বিভিন্ন মন্দির থেকে দর্শনীয় স্থান, সব জায়গাতেই বছরের প্রথম দিন উপচে পড়া ভিড়। কল্পতরু উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। নতুন বছর যাতে মঙ্গলময় হয়, সে জন্য বছরের প্রথম দিনে ভক্তরা এসেছেন পুজো দিতে। কাশীপুর উদ্য়ানবাটির তরফে জানানো হয়েছে, তিনদিন ধরে কল্পতরু উৎসব চলবে। কাশীপুর উদ্যানবাটির মতো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়। মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয়েছে। এরপর রীতি মেনে মায়ের পুজো হবে। বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা।                            

নতুন বছরের প্রথম দিনে বেলুড় মঠেও ভক্তদের ভিড়। চারদিকে পিকনিকের মেজাজ। একদিকে, রামকৃষ্ণ-বিবেকানন্দ-শ্রী সারদা মাকে দর্শন, এরপর ভোগ খেয়ে, উৎসবের মেজাজে কাটানো বাকি দিনটা। নতুন বছরে প্রথম দিনে তারাপীঠে উপচে পড়া ভিড়। সারা বছর ভালো ভাবে কাটুক, এই কামনায় বছরে তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা। পুজোর ডালা নিয়ে লম্বা লাইনে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা। ভোরে মায়ের মঙ্গলারতি দিয়ে বছরের প্রথম দিনে তারাপীঠে পুজো শুরু হয়েছে।

পুরীর মন্দিরে নয়া নিয়ম: এদিকে, ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দরজা খুলে যাবে রাত ১টায়। নতুন বছরের প্রথম দিন ভক্তদের ভিড় সামলাতে সিদ্ধান্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। রবিবার মন্দিরের আচার ও রীতি সম্পূর্ণ করা হয়েছে রাত ১১টায়। ২ ঘণ্টা পর রাত ১টায় ফের খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা, জানালেন পুরীর জেলাশাসক। ১ জানুয়ারি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। তাঁদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget