এক্সপ্লোর

Cbi Post poll Violence: রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আরও ৩টি এফআইআর দায়ের সিবিআইয়ের

Cbi Post poll Violence: নতুন করে আরও একটি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে মোট এফআইআরের সংখ্যা হল ৩১।

কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমেছে সিবিআই। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কোচবিহারের শীতলকুচির ২টি ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। সেইসঙ্গে নতুন করে আরও একটি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে মোট এফআইআর-এর সংখ্যা হল ৩১। আজই সিবিআইয়ের একটি টিম ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নন্দীগ্রামে যাচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা। ঘটনা সম্পর্কে জেনে তা খতিয়ে দেখবেন তাঁরা। 

উত্তরে কোচবিহার থেকে দক্ষিণে ডায়মন্ডহারবার, ভোট পরবর্তী সন্ত্রাস-তদন্তে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাচ্ছে সিবিআই। কিন্তু কোথায় রাজ্য বিশেষ তদন্তকারী দল বা সিট? রাজ্য পুলিশের কর্তাদের নিয়ে কেন সিট গঠিত হল না এখনও? এই প্রশ্ন তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে মামলাকারীদের একাংশ। সূত্রের খবর, মঙ্গলবারই বিচারপতিদের কাছে আদালত অবমাননার রুল জারির আবেদন করতে পারেন মামলাকারীরা। 

গত ১৯ অগাস্ট ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাইকোর্ট রায় দিয়েছিল, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই। অন্যদিকে, ভাঙচুর, আগুন, মারধর, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিট। ৩ আইপিএস অফিসার সৌমেন মিত্র, সুমনবালা সাহু ও রণবীর কুমারের নেতৃত্বে গঠিত হবে সিট।  সিবিআই ও সিট-- দুই তদন্তকারী দলকেই ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। 

এরই প্রেক্ষিতে মামলাকারীদের একাংশ যদিও প্রশ্ন তুলেছে, ১৯ অগাস্টের রায়কে কেন মান্যতা দিচ্ছে না সরকার? কীভাবে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে সিট? এখনও কেন বিজ্ঞপ্তি জারি করল না সরকার? এই প্রশ্ন তুলে মঙ্গলবারই মামলাকারীরা আদালত অবমাননার রুল জারির আবেদন করতে চলেছেন হাইকোর্টে। 

অন্যদিকে, ভোট পরবর্তী অশান্তির গুরুতর অভিযোগগুলির তদন্তে সোমবারও বিভিন্ন জেলায় ঘুরল সিবিআইয়ের প্রতিনিধি দল। সোমবার বীরভূমের দু’জায়গায় যান তাঁরা। শান্তিনিকেতন থানা থেকে পুলিশকে নিয়ে সিবিআই অফিসাররা যান উত্তর নারায়ণপুরে। সঙ্গে ছিল ফরেন্সিক টিমও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget